বেসরকারী মানবাধিকার সংস্থা ‘অধিকার’ সম্প্রতি তাদের এক রিপোর্টে বলেছে, ১ জানুয়ারি ২০০৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০০৯ পর্যন্ত ৯৭ জন লোক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে ‘ক্রসফায়ারে’ মারা গেছে ৮৩ জন। এরপর ১ অক্টোবর থেকে প্রতিদিনই গড়ে ২/৩ জন করে ক্রসফায়ারের শিকার হচ্ছে। ৫ অক্টোবর ভোর রাত্রে রাজধানীতেই নিহত হয়েছেন ৩ জন। এভাবে প্রতিদিনই দেশের কোন না কোন জায়গায় এ ধরনের ঘটনা ঘটেই চলছে।
ভারতীয় জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘সাচ কা সামনা’র খুব সাধারণ একটি ব্যাপার। সেলিব্রেটিদের ধরে এনে একান্ত ব্যক্তিগত প্রশ্ন করা হয় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটিতে। পেছনে কাড়ি কাড়ি রুপির হাতছানি। লোভে পড়ে এসে মান-ইজ্জতটুকু খোয়ানোর যোগাড় হয়। মিথ্যে বলার জো নেই। আছে লাই ডিটেক্টর, ‘পলিগ্রাফ’। অঙ্ক কষে ঠিক বলে দেবে ‘তুমি মিথ্যেবাদি’। অনুষ্ঠান তর্ক-বিতর্ক রেখে আপাতত নজর দেয়া যাক মূল হোতা পলিগ্রাফের দিকে।
কারেন্ট ইস্যুর ওয়েবসাইটে এখন বাংলাতেই মন্তব্য করা যাচ্ছে। টেকনিক্যাল সমস্যার কারণে কিছুদিন অপশনটি অকার্যকর ছিল। বর্তমানে তা ঠিক করা সম্ভব হয়েছে। এখন থেকে সবাই বাংলাতেই মন্তব্য করতে পারেবেন।
মন্তব্য করার জন্য নিচের দিককার ইউনিজয় অপশনে ক্লিক করে নিতে হবে। এক্ষেত্রে ই-কার, এ-কার, ও-কার এবং ঔ-কার অক্ষরের পরে চাপতে হবে।
ধন্যবাদ সবাইকে।
- ওয়েব সম্পাদক
শিক্ষানীতির খসড়া দেখুন প্রস্তাবিত শিক্ষানীতি
০৭ সেপ্টেম্বর ২০০৯ : সদ্য প্রণীত জাতীয় শিক্ষানীতির খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। আজ সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করে তিনি এই খসড়া শিক্ষানীতি হস্তান্তর করেন। এ সময় শিক্ষা সচিব উপস্থিত ছিলেন।অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির তৈরি করা শিক্ষানীতির এই খসড়া আজ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এখন যে কেউ জাতীয় কমিটির সুপারিশ দেখে মতামত জানাতে …