"সংবাদ" বিষয়ের আর্টিকেল সমূহ
সংবাদ »
সাবেক অর্থমন্ত্রী ও বিএনপি নেতা এম সাইফুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মৌলভীবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্ঘটনায় পড়েন তিনি।
সাইফুর রহমান বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মোট ১২ বার বাজেট উপস্থাপন করেন।
প্রবীণ নেতা সাইফুরের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। তিনি তার শনিবারের সব কর্মসূচি স্থগিত করেছেন।
জানা গেছে, সাইফুর রহমানের গাড়িটি বেলা আড়াইটার দিকে আশুগঞ্জের খড়িয়ালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী …
সংবাদ »
পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার আগামী বুধবার পর্যন্ত স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সেনা প্রত্যাহারে নিষেধাজ্ঞা চেয়ে করা দুটি আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবির পাশাপাশি ওই সময় পর্যন্ত ক্যাম্প প্রত্যাহারের ওপর এ স্থগিতাদেশ দেওয়া হয়।
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে সেপ্টেম্বরের মধ্যে ওই অঞ্চল থেকে এ ব্রিগেড সেনা এবং বেশ কিছু সেনা ক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার।
সংবাদ »
সংবাদ »
১৮ মে, সোমবার (কারেন্ট ইস্যু বিডি ডট কম): শ্রীলঙ্কার তামিল টাইগার গেরিলাদের প্রধান নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ পালিয়ে যাওয়ার সময় সোমবার সেনাদের গুলিতে নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রভাকরণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানান, প্রভাকরণ দুজন সহযোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় সেনা সদস্যরা তাঁর ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
সংবাদ »
৩০ এপ্রিল, বৃহস্পতিবার (কারেন্ট ইস্যু বিডি ডট কম): দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগ তার এ নিয়োগ অনুমোদন করেছেন বলে জানা গেছে। আগামী ২ মে থেকে এ নিয়োগ কার্যকর হবে।
দুর্নীতি দমন কমিশনের নতুন প্রধান গোলাম রহমান বাণিজ্য সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্বও পালন করেন। গোলাম রহমান সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার কয়েক বছর পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ করা হয়। তিনি তার কর্মজীবন শুরু করেন শিক্ষক হিসেবে। ষাটের দশকের শেষের …
সংবাদ »
২৬ এপ্রিল, রবিবার (কারেন্ট ইস্যু বিডি ডট কম) : আজ ২৬ এপ্রিল। বিশ্ব মেধা সম্পদ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো- ‘ভবিষ্যতের নিরাপত্তার মূল হিসেবে সবুজ উদ্ভাবন’। সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব মেধা সম্পদ সংস্থা ডব্লিউআইএফও’র আহ্বানে বিশ্বের ১৮৪টি দেশের মতো বাংলাদেশেও যথাযথ গুরুত্ব সহকারে দিবসটি উদযাপন করা হচ্ছে।
প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে বাংলাদেশের সমৃদ্ধির লক্ষে মেধা সম্পদকে উৎসাহিত করতে দিবসটি বিশেষ গুরুত্ব বহন করে। জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বিগ্ন দেশবাসীর জন্য বিষয়টি খুবই প্রাসঙ্গিক। মেধাকে উৎসাহিত ও লালন করার পাশাপাশি ভাবতে হবে যেন মেধার দ্বারা উদ্ভাবিত কোন প্রযুক্তি বা পণ্য মানবজাতির ভবিষ্যৎকে বিপন্ন না …
সংবাদ »
২৩ এপ্রিল, বৃহস্পতিবার (কারেন্ট ইস্যু বিডি ডট কম) : সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ আগামী ৫ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়ে বৃহস্পতিবার সরকার এবং সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন কুরিয়ার ও রেজিস্ট্রি ডাকযোগে তাদেরকে এই নোটিশ পাঠান।
গত ২০ এপ্রিল ১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর।
প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের পরিচালক, সামরিক ভূমি প্রশাসক মোহিবুল হোসেইন ও মিলিটারি এস্টেট অফিসারকে …
সংবাদ »
২৩ এপ্রিল, বৃহস্পতিবার (কারেন্ট ইস্যু বিডি ডট কম) : বিদ্যুৎ, পানি ও গ্যাস সমস্যা সমাধান, পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার, আইন-শৃঙ্খলার উন্নতি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ ও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেয়াসহ ১০ দফা দাবিতে দু’মাসের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী মে ও জুন মাসব্যাপী এ কর্মসূচি চলবে। গতকাল বুধবার ’পানি বিদ্যুৎ নিয়ে আন্দোলন করলে কঠোরভাবে দমন করা হবে’- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন ঘোষণার পর আজ দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপি’র অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, কৃষকদের …
সংবাদ »
২৩ এপ্রিল, বৃহস্পতিবার (কারেন্ট ইস্যু বিডি ডট কম) : আজ সকালে ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে আব্দুল খালেক নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
বিডিআর ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ৮টার দিকে আব্দুল খালেক (২৮) বাংলাদেশ সীমান্তের জিরো লাইন থেকে ২০০ গজ ভেতরে ভারতে পৌঁছানো মাত্র বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। ৬০ মেইন পিলারের অধীন ৪৫ আর পিলারের কাছে ইছামতি নদীর তীরে এ ঘটনা ঘটে। হত্যার পর বিএসএফ লাশ নিয়ে গেছে।
সংবাদ »
২৩ এপ্রিল, বৃহস্পতিবার (কারেন্ট ইস্যু বিডি ডট কম) : বরিশাল নগরীর দুটি বাড়িতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোররাতে জঙ্গি সন্দেহে ২১ মহিলাসহ ২২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। তাদেরকে র্যাব-৮ এর সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাব-৮ এর লেফটেন্যান্ট কমান্ডার এ কে এম মামুনুর রশিদের নেত্বত্বে র্যাবের একটি দল নগরীর নিউ সার্কুলার রোডের একটি বাড়ি এবং র্যাব কার্যালয় সংলগ্ন অপর একটি বাড়ি থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮০-৯০টি ধর্মীয় বই উদ্ধার করা হয়। বইগুলো জঙ্গি সংশ্লিষ্ট কিনা তা খতিয়ে দেখছে র্যাব। (বিডি নিউজ)

আপনার পক্ষে যদি প্রতিদিন এই সাইটে আসা সম্ভব না হয়, তাহলে আপনি আমাদের