"শিক্ষা ও ক্যারিয়ার" বিষয়ের আর্টিকেল সমূহ
পড়াশোনা »
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বরের পরিবর্তে ১৮ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।
০৭ সেপ্টেম্বর ২০০৯ বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ ছাড়া সভায় ভর্তি ফরম বিতরণের জন্য আগামী ১৭ অক্টোবর অগ্রণী, জনতা ও সোনালী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
পড়াশোনা »
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা বুয়েটের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট www.buet.bd এ দেখা যাবে। ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ছয় হাজার ৬৩টি আবেদনপত্র জমা পড়ে। এর মধ্যে-
‘ক’ গ্রুপঃ ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে চার হাজার ৯৬৪টি।
‘খ’ গ্রুপঃ ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগে এক হাজার ৮৩টি ফরম জমা পড়ে। ২৩ জন প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত …
পড়াশোনা »
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় উইন্টার ২০০৯ টার্মে এমএস ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।
এমএস প্রোগ্রামে শিক্ষার্থী যে বিষয়গুলোতে ভর্তি হতে পারবেন :
কৃষি অর্থনীতি, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন, কৃষি বনায়ন ও পরিবেশ, কৃষিতত্ত্ব, ফসল উদ্ভিদবিদ্যা, কীটতত্ত্ব, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন, উদ্যানতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব, মৃত্তিকা বিজ্ঞান, সিড টেকনোলজি।
পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী যে বিষয়গুলোতে ভর্তি হতে পারবেন :
কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন, কৃষি বনায়ন ও পরিবেশ, কৃষিতত্ত্ব, ফসল উদ্ভিদবিদ্যা,কীটতত্ত্ব, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন, উদ্যানতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব, মৃত্তিকা …
পড়াশোনা »
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২টি ইউনিটে ছয়টি বিভাগে বিএসসি (সম্মান/ইঞ্জিনিয়ারিং) কোর্সে ২০০৯-১০ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ভর্তি ফরম আজ ৬ অক্টোবর থেকে বিক্রি শুরু হবে।
আবেদনের যোগ্যতা
ক. ২০০৮ এবং ২০০৯ সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা শর্ত পূরণসাপেক্ষে আবেদন করতে পারবে।
খ. প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে জিপিএ ৫-এর মধ্যে প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০সহ মোট জিপিএ ৭.০ থাকতে হবে। বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড থাকতে …
পড়াশোনা »
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে লেভেল-১, সেমিস্টার-১ শ্রেণীতে ভর্তির জন্য আবেদপত্র আহ্বান করা হয়েছে।
আবেদনের যোগ্যতা :
১. যারা ২০০৬-২০০৭ সালে এসএসসি বা সমমান এবং ২০০৮-২০০৯ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শুধু তারাই আবেদন করতে পারবে।
২. আবেদনকারীর অবশ্যই এসএসসি বা সমমানের এবং এইচএসসি বা সমমানের পরীক্ষা উভয়ক্ষেত্রে চতুর্থ বিষয় বাদে যে কোনো একটিতে নূ্যনতম জিপিএ-২.৫ সহ সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হবে।
৩. বিএসসি এজি (অনার্স), বিএসসি, ফিশারিজ (অনার্স, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম), বিএসসি (অনার্স) ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিগ্রির জন্য আবেদনকারীদের একই ভর্তি ফরম পূরণ করতে হবে। …
পড়াশোনা »
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ২০০৮ অথবা ২০০৯ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, শুধু তারাই শর্তপূরণ সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।
আবেদনের যোগ্যতা :
১. ক ইউনিট (কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগ) : এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় পদে উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ-৩ থাকতে হবে। বিজ্ঞান শাখায় উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। পদার্থ ও গণিতে ‘বি’ গ্রেড থাকতে হবে।
২. খ ইউনিট (অর্থনীতি বিভাগ) : এসএসসি ও এইচএসসি অথবা সমমান …
পড়াশোনা »
পড়াশোনা »
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তির জন্য আবেদনপত্র ১১ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় থেকে কোনো আবেদনপত্র পাওয়া যাবে না। ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে পূরণ করার পর বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত এসআই ফরম পূরণ করে ২৯ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে এ বছর এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের আসনসংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে।
পড়াশোনা »
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে, চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ বছরই প্রথম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনপত্র ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের www.iubd.net ঠিকানা থেকে আবেদনপত্র ডাউনলোড করে লিগাল সাইজের (৮.৫” ×১৪”) ৮০ গ্রাম সাদা অফসেট কাগজের এক পিঠে লেজার প্রিন্ট করে ওই আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে ২৯ অক্টোবরের মধ্যে অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া থানাপাড়া শাখা ও ঝিনাইদহ শাখায় নির্ধারিত রসিদের মাধ্যমে প্রতিটি ইউনিটের প্রতিটি আবেদনপত্রের জন্য ৩০০ টাকা জমা দিয়ে ২৯ অক্টোবরের মধ্যে ছুটির দিন ব্যতীত অফিস চলার সময়ের মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিসে জমা দিতে হবে। …
পড়াশোনা »
দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই শিক্ষার্থীদের নিকট প্রথম সারির একটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে সাধারণ বিষয়ের পাশাপাশি কয়েকটি অসাধারণ ও ব্যতিক্রমধর্মী বিষয় থাকায় বিশ্ববিদ্যালয়টির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী কয়েকটি বিষয়ে অনার্স পড়ানো হয়। যা দেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। এসব বিষয়ে পাশ করা শিক্ষার্থীদের জন্য দেশে ও বিদেশে রয়েছে প্রচুর কর্মক্ষেত্র। দেশে ক্রমবর্ধমান চা শিল্প, বর্ধিত জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন এবং খনিজ সম্পদ আহরণ শিল্পে দক্ষ জনবল সরবরাহ করার লক্ষ্য নিয়েই নতুন বিষয়গুলো পড়ানো হচ্ছে।

আপনার পক্ষে যদি প্রতিদিন এই সাইটে আসা সম্ভব না হয়, তাহলে আপনি আমাদের