"ক্যারিয়ার" বিষয়ের আর্টিকেল সমূহ
ক্যারিয়ার »
শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড বলা হয়, শিক্ষককে বলা যায় শিক্ষার মেরুদণ্ড। জাতির শিক্ষা দেন শিক্ষকরাই। আজকের শিশুকে ভবিষ্যৎ সম্ভাবনার পথ দেখান একজন শিক্ষক। আদর্শ পেশার তালিকায় শিক্ষকতার স্থান সর্বাগ্রে। দেশ, কাল, জাতি নির্বিশেষে সর্বত্র শিক্ষকদের মর্যাদা স্বীকৃত। জ্ঞান বিতরনের চাইতে উৎকৃষ্ট কাজ আর কিছুই হতে পারে না। আর এ জ্ঞান বিতরনই যদি হয় জীবনের পেশা বা ক্যারিয়ারের ক্ষেত্র নিশ্চই তা সেটি পরম পাওয়ার। পেশা হিসেবে শিক্ষকতা বেছে নিলে একদিকে যেমন রয়েছে সম্মান, মর্যাদা অন্যদিকে সুন্দর জীবনের হাতছানিতো রয়েছেই।
শিক্ষকদের মর্যাদা :
যারা শিক্ষকতা করেন বা শিক্ষাদান করেন তাঁরাই শিক্ষক। এ শিক্ষকদের …
ক্যারিয়ার »
তথ্য-প্রযুক্তির যুগ বর্তমান বিশ্ব। তথ্য-প্রযুক্তির চরম উৎকর্ষ সাধনে বিশ্ব আজ হাতের মুঠোয়। গ্লোবাল ভিলেজ, গ্লোবালাইজেশন বা বিশ্বমানের যে তোড়জোড় সেটার অবদান একমাত্র তথ্য-প্রযুক্তির। এ তথ্য- প্রযুক্তি বর্তমানে ক্যারিয়ারের একটি বড় ক্ষেত্রও বটে। তথ্য-প্রযুক্তির প্রধান উপকরণটি বলা চলে কম্পিউটার। এ কম্পিউটারে যে কত শত কাজ আছে তা কল্পনাতীত। কম্পিউটারের শুরুর প্রথম কাজটি টাইপিং বা কম্পোজিং। এ সাধারণ কাজটি দিয়েই আজ মাসে ২০-২৫ হাজার টাকা আয় করা সম্ভব। আর অন্যান্য কাজের অবস্থাতো বোঝাই যায়। আইসিটি নির্ভর বর্তমান পৃথিবী। আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলি তার মূল হলো আইসিটি। আইসিটি বা তথ্য-প্রযুক্তিতে বর্তমানে …
ক্যারিয়ার »
মোশারফ হোসেন সুমন। চাঁদপুর জেলার, ফরিদগঞ্জ থানার রূপসা বাজারের একজন ব্যবসায়ী। তাঁকে জিজ্ঞেস করা হলো ব্যবসা কী? উত্তর দিলো সততা ও দক্ষতা। অর্থাৎ সততা ও দক্ষতার সাথে যে কোনো পণ্য কেনা-বেচা। এ ব্যবসাই ছিল আদিম মানুষের জীবন-জীবিকা নির্বাহের একমাত্র পথ। যখন কোনো পেশার আবিষ্কার হয়নি মানুষ তখন ব্যবসা করতো। অবশ্য ব্যবসার ধরন ছিল ভিন্ন। মূদ্রা এখনো হাতে আসেনি মানুষের। মানুষ পরস্পরে পণ্য বিনিময় করতো। এর মাধ্যমে শুরু ব্যবসা। মূদ্রা আবিষ্কৃত হলো। মানুষের জীবন ধারা উন্নত হলো। ব্যবসাও তার রূপ পাল্টালো। দিন দিন ব্যবসা তার পরিধি বাড়িয়েছে। বেড়েছে ব্যবসার ব্যাপকতা। সম্মান আর মহৎ পেশা হিসেবে ব্যবসার স্থানও অনেকের কাছেই প্রথম। স্বাধীনভাবে অন্যের অধীনে না থেকে জীবন পরিচালনা সত্যিই আনন্দের যা সম্ভব ব্যবসার মাধ্যমে। আজকের বিষয় ব্যবসা নিয়েই।
ক্যারিয়ার »
বর্তমান সভ্যতা প্রকাশনা শিল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রযুক্তির বিকাশের সাথে সাথে মানুষ ব্যক্তিগত থেকে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক তথা সকল পর্যায়ে প্রকাশনা শিল্পের ওপর নির্ভরশীল। ফলে এ শিল্পে কাজ করার সুযোগও বিস্তৃত। বর্তমান প্রজন্মের তরুণ তরুণীরাও এ শিল্পের প্রতি আগ্রহী হয়ে উঠছে। তা ছাড়া এ শিল্পের অনেক ধাপ হওয়াতে যে কোনো ধাপে ছোট পরিসরে কাজ করার সুযোগ রয়েছে। যেখানে কাজ করতে তেমন কোনো পুঁজির দরকার হয় না। যেমন- যে কেউ ইচ্ছে করলেই নিজ বাড়িতে কম্পোজ বা ডিজাইনের কাজ করে বেশ ভালো আয় করতে পারেন। আবার বড় বড় প্রতিষ্ঠানে চাকরির সুযোগ তো রয়েছেই।
ক্যারিয়ার »
গত ২০০৮- এর এপ্রিল মাসের একটি সংবাদ, “সরকার প্রাথমিক শিক্ষাকে তুলে দিচ্ছে ব্র্যাকের হাতে”। এ সংবাদ আর সরকারের সিদ্ধান্ত জনসম্মুখে প্রকাশ করার পরই শুরু হয় তোলপাড়। তোলপাড় তো হওয়ারই কথা। যেখানে আমাদের জাতীয় শিক্ষার প্রাথমিক স্তরের উন্নতিকল্পে কাজ করবে একটি এনজিও প্রতিষ্ঠান। অবশ্য সরকারেরও যুক্তি ছিল। প্রাথমিক শিক্ষার শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলাম উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন পরিচালনা করবে ব্র্যাক। এর অর্থায়নও ব্র্যাকই করবে। কারণ আমাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য দাতাসংস্থাগুলো প্রাধান্য দিচ্ছে এনজিওকে। সরকারও এই বাস্তবতাকে সামনে নিয়ে জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে এনজিওগুলোর সম্পৃক্ততা রেখে প্রকল্প করছে। বর্তমানে এ এনজিও চাকরির বাজারে একটি বড় ক্ষেত্র।
ক্যারিয়ার »
এস এম মাহফুজ
সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে মানুষের মনমানসিকতার। সময় সচেতন মানুষ সময়োপযোগী পেশা বেছে নিতে অনেক তৎপর। পেশা হিসেবে সাংবাদিকতা বর্তমান প্রজন্মের অন্যতম পছন্দের। কারণ সাংবাদিকতার মাঠ এখন অনেক বিস্তৃত। একটা সময় ছিল যখন সাংবাদিকতা শুধু খবরের কাগজের গণ্ডির মধ্যেই আবদ্ধ ছিল। বর্তমান যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটার সঙ্গে সঙ্গে সাংবাদিকতা তার আগের গণ্ডি পেরিয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এখন খবরের কাগজের স্থান কিছুটা হলেও দখল করে নিয়েছে টেলিভিশনের নিউজ চ্যানেলগুলো। অবশ্য তাদের সঙ্গে প্রতিযোগিতায় খবরের কাগজগুলো ইন্টারনেটের মাধ্যমে অনলাইন এডিশন বের করছে। পত্রিকা আর টিভি চ্যানেলের পাশাপাশি …
ক্যারিয়ার »
শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। তোমরা যারা মাত্র এস এস সি ও দাখিল পরীক্ষা শেষ করেছো নিশ্চয়ই ভাবছো কী করবে পরীক্ষা পরবর্তী এ অবসর সময়ে। কঠিন প্রতিযোগিতার বিশ্বে তোমাদের অবস্থান। জীবন সিঁড়ির মাত্র প্রথম ধাপ অতিক্রম করতে যাচ্ছ। সামনে রয়েছে অনেক পথ, অনেক বাঁধা। এ পথ মাড়িয়ে প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে প্রস্তুতির সময় এখনই। এ অবসর সময়ই হোক তোমাদের সময়োপযোগী প্রস্তুতির সিঁড়ি। এ ব্যাপারে তোমাদেরকে জানাচ্ছেন এস এম মাহফুজ
ক্যারিয়ার »
যখন আপনি কোনো চাকরি শুরু করেন আর পকেটে টাকা আসতে শুরু করে তখন ভাবতে ইচ্ছা করে এখন আর লেখাপড়া করে কি হবে। এই বয়সে কলেজ, ভার্সিটি আমাকে মানায় না। কিন্তু এই কয় টাকার সুখ অল্পদিনের। এই সুখকে দীর্ঘায়িত করতে লেখাপড়ার প্রয়োজন অনেক। অন্তত ক্যারিয়ারের ভবিষ্যতের কথা চিন্তা করে দরকারি লেখাপড়াটা শেষ করা উচিত। কিন্তু অনেকে এই ব্যাপারটা বুঝলেও জীবন-সংসারের চাপের কারণে লেখাপড়াটা চাকরির সাথে সাথে চালিয়ে যেতে চান না। এ ব্যাপারে আমার নোটস অবলম্বনে কারেন্ট ইস্যু ক্যারিয়ার বিভাগের বিশেষ আয়োজন।
ক্যারিয়ার »
ক্যারিয়ার »
কোনো প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী সম্বন্ধে বিস্তারিত তথ্য সংরক্ষণের কাজটি করে থাকেন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বা মানবসম্পদ বিভাগ নামে একটি বিভাগ। প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট বিশাল কর্মপরিধির দায়িত্ব পালন করতে হয় এই বিভাগটিকে। আর এ বিভাগের কর্মকর্তাদেরকে বলা হয় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অফিসার। দেশের শীর্ষস্থানীয় প্রায় সব প্রতিষ্ঠানেই এ ধরনের একটি বিভাগ রয়েছে। তবে অপেক্ষাকৃত ছোট প্রতিষ্ঠানগুলোর প্রশাসন বিভাগের সঙ্গেই সাধারণত এ বিভাগটি থাকে।

আপনার পক্ষে যদি প্রতিদিন এই সাইটে আসা সম্ভব না হয়, তাহলে আপনি আমাদের