"মিডিয়া" বিষয়ের আর্টিকেল সমূহ
মিডিয়া »
মিডিয়া »
রয়টার্স হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক এবং কানাডা নিয়ন্ত্রিত একটি সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠান, যা পূর্বে সংবাদপত্র ও সম্প্রচার কেন্দ্রের মাধ্যমে বাজার ব্যবস্থার আর্থিক তথ্য সরবরাহ করতো এবং এর প্রধান লক্ষ্য ছিল বাজারের আর্থিক প্রবণতা ও পণ্য সম্পর্কে তথ্য প্রদান করা। এর আওতায় বাজারতথ্য যেমন- শেয়ার মূল্য, মুদ্রামান, গবেষণা এবং বিশ্লেষণ ইত্যাদি কেবল পরিবেশক, বিক্রেতা ও ক্রেতার নিকট পৌঁছানো হত। এর অন্যান্য সেবার মধ্যে উল্লেখযোগ্য হল ৪০ হাজার কোম্পানির কার্যক্রম বিশ্লেষণ করা, ডেব্ট ইনস্ট্রুমেন্ট এবং ৩ মিলিয়ন অর্থনৈতিক সিরিজ পরিচালনা। বর্তমানে সারাবিশ্বে প্রতিষ্ঠানটি বহুল পরিচিত। আন্তর্জাতিক পরিমণ্ডলে অবাধ তথ্যপ্রবাহে রয়টার্স অসামান্য ভূমিকা পালন করে যাচ্ছে।
মিডিয়া »
প্রাচীন ভারতে কোন সংবাদপত্র ছিল না। তখন সরকারি কর্মচারীরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাজার আদালতে প্রেরণ করত। এগুলো মুদ্রিত ছিল না এবং জনগণের সম্মুখে প্রকাশ করা হত না। বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাতের সঙ্গে সঙ্গেই সাময়িক পত্রের প্রচলন শুরু হয়। বাঙালী মধ্যবিত্ত সমাজের আত্মপ্রকাশের বাহন হচ্ছে গদ্য সাহিত্য। আর গদ্য অবলম্বনে প্রচারিত বলে সাময়িক পত্রগুলো মধ্যবিত্ত সমাজের বাহন হিসেবে বিবেচিত।
মিডিয়া »
২২ এপ্রিল, বুধবার (কারেন্ট ইস্যু বিডি ডট কম) : ইলেকট্রনিক মিডিয়ার জন্য শিগগিরই একটি নীতিমালা করতে যাচ্ছে সরকার। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা জানান।
বৈঠকে সাংবাদিক ঐক্য পরিষদ নেতারা পত্রিকাগুলোতে সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানান। তথ্যমন্ত্রী বলেন, সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করলে সরকার যথাযথ ব্যবস্থা নিবে।
জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে।
মিডিয়া »
বুশের প্রতি জুতা নিক্ষেপের দায়ে কারাবন্দী ইরাকী সাংবাদিক মুন্তাজার আল জাইদিকে ব্যাঙ্গ ও কার্টূন শিল্পের আন্তর্জাতিক উৎসব বিশেষ পুরস্কারে ভূষিত করেছে। ফ্রান্স প্রেস জানিয়েছে, কিউবার রাজধানী হাভানায় অনুষ্ঠিত ব্যাঙ্গ ও কার্টূন শিল্পের ১৬ তম আন্তর্জাতিক উৎসব ইরাকী সাংবাদিক জাইদিকে নিজ দেশের সার্বভৌমত্ব ও জাতির সম্মান রক্ষায় সাহসিকতা প্রদর্শনের জন্য এই বিশেষ পুরস্কার দিয়েছে। প্রতি দু-বছর পর এই উৎসব অনুষ্ঠিত হয়। মুন্তাজার আল জাইদি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিও বুশকে তার ক্ষমতার শেষের দিকে ইরাক সফরের সময় এক সংবাদ সম্মেলনে তার দিকে দুবার জুতা নিক্ষেপ করেছিলেন। বর্তমানে জাইদি চার মাস আগের ঐ ঘটনার দায়ে তিন বছরের কারাদন্ড ভোগ করছেন।
মিডিয়া »
মিডিয়া »
যুক্তরাজ্য থেকে বাংলা ভাষায় প্রকাশিত প্রাচীনতম বাংলা সংবাদপত্র সাপ্তাহিক জনমত গত ২১ ফেব্রুয়ারি ৪১ বছরে পদার্পণ করেছে। ১৯৬৯ সালের একুশে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে টানা ৪০ বছর প্রকাশিত হয়ে সাপ্তাহিক জনমত প্রবাসে বাংলা সংবাদপত্র জগতে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। জনমত হচ্ছে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের বাইরে বাংলা ভাষায় প্রকাশিত সর্বপ্রথম সংবাদপত্র।

আপনার পক্ষে যদি প্রতিদিন এই সাইটে আসা সম্ভব না হয়, তাহলে আপনি আমাদের