"বিজ্ঞান ও প্রযুক্তি" বিষয়ের আর্টিকেল সমূহ
বিজ্ঞান ও প্রযুক্তি »
পাঠক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, ২৯তম বিসিএস পরীক্ষায় অনেক প্রশ্ন এসেছে বিজ্ঞান থেকে। শুধু বিসিএস পরীক্ষা নয়, সরকারি-বেসরকারিসহ সকল ধরনের নিয়োগ পরীক্ষায় বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন আসে। তাই কারেন্ট ইস্যু’র পাঠকদের চাহিদার আলোকে ধারাবাহিক ‘বিজ্ঞান জগৎ’র এ সংখ্যায় থাকছে পদার্থ বিজ্ঞান বিষয়ক টুকিটাকি।
বিজ্ঞান ও প্রযুক্তি »
* আলো কী? সূর্য হতে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
আলো এক প্রকার শক্তি যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। আলোর সাহায্যে আমরা বিভিন্ন বস্তুকে দেখতে পেলেও আলো নিজেও অদৃশ্য। সাধারণভাবে আলো বিভিন্ন বস্তকে দৃশ্যমান করে, কিন্তু নিজে অদৃশ্য থাকে।
আমরা জানি, আলোর বেগ প্রতি সেকেন্ডে ৩ত্র১০৮ মিটার এবং সূর্য হতে পৃথিবীর দূরত্ব ১৫ কোটি কিলোমিটার (প্রায়)। সুতরাং, সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগবে ৫০০ সেকেন্ড বা ৮ মিনিট ২০ সেকেন্ড (প্রায়)।
* স্বপ্রভ ও নিষ্প্রভ বস্তু কী?
স্বপ্রভ বস্তু : যে বস্তু নিজেই আলোক বিকিরণ করে তাকে স্বপ্রভ বস্তু বলে। …
বিজ্ঞান ও প্রযুক্তি »
বিজ্ঞান ও প্রযুক্তি »
সারা বিশ্বে চিকিৎসা জগতে আলোড়ন সৃষ্টি করে জরায়ুমুখ ক্যান্সার চিকিৎসায় নতুন তত্ত্ব উদ্ভাবন করেন নেদারল্যান্ডের লাইডেন বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের ক্লিনিক্যাল অনকোলজির পিএইচডি গবেষক বাংলাদেশের রেজাউল করিম। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চের ক্লিনিক্যাল ক্যান্সার রিসার্চ জার্নালের অক্টোবর’০৯ সংখ্যায় এ তত্ত্বসংক্রান্ত গবেষণাপত্র প্রকাশিত হয়।
জরায়ুমুখ ক্যান্সারের কারণ : জরায়ুমুখ ক্যান্সার হয়ে থাকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের আক্রমণে। ভাইরাস আক্রান্ত কোষটি ক্যান্সার কোষে পরিণত হওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকে। কিডনি, পাকস্থলী, ডিম্বাশয়, স্তনসহ বেশ কয়েকটি ক্যান্সার আক্রান্ত কোষে বি৭এইচ১ রিসেপ্টর পাওয়া গেলে বোঝা যায় ঐ ক্যান্সার আক্রান্ত রোগীর অবস্থা ভালো নয়। সে ধারণা …
বিজ্ঞান ও প্রযুক্তি »
ভারতীয় জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘সাচ কা সামনা’র খুব সাধারণ একটি ব্যাপার। সেলিব্রেটিদের ধরে এনে একান্ত ব্যক্তিগত প্রশ্ন করা হয় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটিতে। পেছনে কাড়ি কাড়ি রুপির হাতছানি। লোভে পড়ে এসে মান-ইজ্জতটুকু খোয়ানোর যোগাড় হয়। মিথ্যে বলার জো নেই। আছে লাই ডিটেক্টর, ‘পলিগ্রাফ’। অঙ্ক কষে ঠিক বলে দেবে ‘তুমি মিথ্যেবাদি’। অনুষ্ঠান তর্ক-বিতর্ক রেখে আপাতত নজর দেয়া যাক মূল হোতা পলিগ্রাফের দিকে।
বিজ্ঞান ও প্রযুক্তি »
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে ফেসবুক ব্যবহারকারী পাঁচ ব্যাক্তি মামলা ঠুকে দিয়েছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের বিরুদ্ধে। জানা গেছে এই সোশাল নেটওয়ার্কিং সাইটটি ক্যালিফোর্নিয়ার প্রচলিত আইন অমান্য করছে এবং এ বিষয়ে এর ব্যবহারকারীদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছে বলেই অভিযোগ করা হয়েছে।
অরেঞ্জ কাউন্টিতে দায়ের করা এ মামলায় ক্ষতিপুরণ, উকিল ও মামলা লড়ার খরচ এবং জুরি ট্রায়ালের জন্য আবেদন করা হয়েছে। অবশ্য ফেসবুকের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। তবে, ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, “আমরা এ মামলায় কোনও সারবস্তু দেখছি না কাজেই আমরা এ মামলাটি লড়বো।” একটি ই-মেইলের মাধ্যমে এ বক্তব্য দেয়া হয়।

আপনার পক্ষে যদি প্রতিদিন এই সাইটে আসা সম্ভব না হয়, তাহলে আপনি আমাদের