প্রথম পাতা » আর্কাইভ

"পরিচিতি" বিষয়ের আর্টিকেল সমূহ

পরিচিতি »

[16 Mar 2010 | No Comment | ]
সংগঠন পরিচিতি: বিশ্বব্যাংক

১৯৪৪ সালের জুলাই মাস, যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের পূনর্গঠন, অর্থ সাহায্য জরুরী হয়ে উঠেছিল । যুদ্ধ পরবর্তী ইউরোপের অর্থনৈতিক চেহারা কেমন হবে, কিভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে গড়ে উঠবে নতুন বিশ্ব, আন্তর্জাতিক অর্থনীতি কোন পথে চলবে এর চালিকা শক্তি বা কে হবে? এ সব বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য তৎকালীন মার্কিন বাণিজ্য সচিব হেনরী মর্গেন থাউ এর আহ্বানে আমেরিকার নিউ হ্যাম্পাশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে বসে এক অর্থনৈতিক সম্মেলন। সারা বিশ্বের ৪৪ টি দেশের ৭০০ জন প্রতিনিধি সেই সম্মেলনে যোগদান করে। এ সম্মেলনে বিশ্ব অর্থনৈতিক সংকট নিয়ে বিস্তারিত আলাপ আলোচনার পর উদ্ভুত …

পরিচিতি »

[27 Jan 2010 | No Comment | ]
দেশ পরিচিতি: ফ্রান্স

ফ্রান্স ইউরোপের একটি সমৃদ্ধশালী দেশ। France শব্দটি ল্যাটিন শব্দ Francia থেকে এসেছে। এর অর্থ Land of Franks বা ফ্রাংকদের ভূমি। ফ্রান্স হল ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন কৃষি খামার ও ছোট ছোট শহরের দেশ। ১৭৮৯ সালে দেশটিতে একটি বিখ্যাত বিপ্লব সংগঠিত হয়েছিল। ইতিহাসে এটি ফরাসী বিপ্লব নামে পরিচিত। দেশটির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছেন মোঃ মাহবুবুর রহমান।

পরিচিতি »

[8 Oct 2009 | No Comment | ]
ব্যাবিলিয়ন সভ্যতার দেশ ইরাক

ইরাক মধ্যপ্রাচ্যের একটি মুসলিম দেশ। ইরাকের পূর্ব নাম মেসোপটেমিয়া। গ্রীক ভাষায় যার অর্থ হল দু’নদীর মধ্যবর্তী দোঁয়াশ অঞ্চল। ইরাকে চারহাজার বছর আগের সভ্যতার নিদর্শন মেলে যা ব্যাবিলিয়ান ও এ্যাসিরিয়ান সভ্যতা নামে পরিচিত। সভ্যতার সূতিকাগার এ দেশটি আজ স্বজন হারানো হাজারো মানুষের দীর্ঘশ্বাস ও দুঃখগাঁথায় ভারাক্রান্ত। দেশটি সম্পর্কে লিখেছেন- মো. মাহবুবুর রহমান।

পরিচিতি »

[25 Sep 2009 | 2 Comments | ]
সূর্যোদয়ের দেশ জাপান

দূরপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ জাপান। বর্তমান বিশ্বে জাপান দ্বিতীয় অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ। এটি এশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় অবস্থিত। ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত এই দেশ। জাপান এশিয়ার মধ্যে সর্বাপেক্ষা শিল্পায়িত দেশ। এটিকে সূর্য উদয়ের দেশ বলা হয়। দেশটির পরিচয় তুলে ধরছেন মো. মাহবুবুর রহমান

ভৌগোলিক উপনাম
সূর্যোদয়ের দেশ, ভূমিকম্পের দেশ, সর্বোচ্চ গড় আয়ুর দেশ, প্রাচ্যের গ্রেট ব্রিটেন ইত্যাদি নামে জাপানকে অবহিত করা হয়। জাপানের ওসাকাকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার আর কিটোকে বলা হয় চির বসন্তের নগরী।
ইতিহাস
জাপানের ইতিহাস পৌরাণিক কাহিনীর সাথে জড়িয়ে আছে। কিংবদন্তি মতে সূর্যদেবীর (Sun-Goddess) বংশধর সম্রাট জিম্মু খ্রী:পূর্ব ৬৬০ …

পরিচিতি »

[8 Aug 2009 | One Comment | ]
রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটি

সরকারের সহযোগী সংস্থা ও স্বেচ্ছাসেবী মানবিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশসহ সারা বিশ্বে রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটি দুঃস্থ, পীড়িত, অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর অবস্থার উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলতঃ মুসলিম বিশ্বে ত্রাণ, পুনর্বাসন ও মানবিক সাহায্য পরিচালনায় নিয়োজিত রেড ক্রিসেন্ট আন্তর্জাতিক রেডক্রসের ভিন্ন একটি নাম। মানবতার সেবার অগ্রদূত রেডক্রিসেন্ট তাই আন্তর্জাতিক রেডক্রসের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সারাবিশ্বে সংস্থাটির প্রায় ৯৭ মিলিয়ন স্বেচ্ছাসেবী কাজ করছে। সংস্থাটির প্রেসিডেন্ট ডন জুয়ান ম্যানুয়াল সুয়ারেজ ডেল তোরো রিভারো (স্পেন)।

পরিচিতি »

[8 Aug 2009 | No Comment | ]
বজ্রপাতের দেশ ভুটান

কিংডম অব ভুটান দক্ষিণ এশিয়ার একটি ভূ-বেষ্টিত দেশ। যার পূর্ব পার্শ্বে হিমালয় পর্বত, দক্ষিণ সীমান্তে ভারত প্রজাতন্ত্র এবং উত্তর পার্শ্বে গণ-চীন অবস্থিত। এ দেশের জনগণের ভাষায় দেশটিকে বজ্রপাতের ভূমিও বলা হয়। যদিও ভুটান ভৌগোলিক অবস্থানগতভাবে সারা বিশ্ব হতে বিচ্ছিন্ন কিন্তু আধুনিকায়ন তথা উন্নয়নের ছোঁয়া সমগ্র ভুটানের শহরগুলোতে ব্যাপক পরিবর্তন সাধন করে। উল্লেখ্য আধুনিকায়নের পাশাপাশি হাজার বছর ধরে লালন করা সংস্কৃতির ভারসাম্যও রক্ষা করে চলছে দেশটি। বিশ্বের প্রথম ধূমপানমুক্ত এবং এশিয়ার সেরা ও বিশ্বের ৮ম সুখী দেশ হিসেব সারা বিশ্বে ভুটানের রয়েছে পরিচিতি।

পরিচিতি »

[14 May 2009 | No Comment | ]
উদীয়মান অর্থনীতির দেশ মালয়েশিয়া

অষ্টাদশ শতাব্দির শেষ ভাগ এবং উনবিংশ শতাব্দিতে বৃটিশরা বর্তমান মালয়েশিয়া অঞ্চলে উপনিবেশ এবং আশ্রিত রাজ্য প্রতিষ্ঠা করে। একে বৃটিশ মালয় বলা হত। ১৯৪২ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপান ধীরে ধীরে মালয়েশিয়া দখল করতে থাকে। ১৯৪৮ সালে মালয় উপদ্বীপে অবস্থিত বৃটিশশাসিত অঞ্চলসমূহের সমন্বয়ে মালয় ফেডারেশন গঠিত হয় যা ১৯৫৭ সালে স্বাধীনতা লাভ করে। সিঙ্গাপুরের বৃটিশ উপনিবেশ এবং পূর্ব মালয়েশিয়ান রাজ্য ১৯৬৩ সালে ফেডারেশনে যুক্ত হয়, আর তখনই মালয়েশিয়া স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।

পরিচিতি »

[14 May 2009 | No Comment | ]
আন্তর্জাতিক শ্রম সংস্থা

বিশ্বের অন্যতম পুরাতন এবং জাতিসংঘের সর্বাপেক্ষা পুরনো ও সর্বপ্রথম বিশেষায়িত সংস্থার নাম আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILO । বিশেষায়িত সংস্থা বলতে সাধারণত এমন কতগুলো আন্তর্জাতিক সংস্থাকে বুঝায় যেগুলো বর্তমান বিশ্বে অর্থনৈতিক, সামাজিক ও যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে উন্নয়নের গতিধারাকে ত্বরান্বিত করে। বিশেষ বিশেষ প্রেক্ষাপটে এই সমস্ত সংস্থা বিশেষ ভূমিকা পালন করে। এই সংস্থাসমূহের লক্ষ্য, উদ্দেশ্য এবং এর স্বার্থকতা বিচারের প্রেক্ষিতে এগুলোকে বিশেষ সংস্থা হিসেবে অভিহিত করা হয়ে থাকে। বর্তমানে জাতিসংঘের ১৭টি বিশেষ সংস্থা কার্যকর রয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা তাদের মধ্যে অন্যতম।

পরিচিতি »

[8 Mar 2009 | No Comment | ]
গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলঙ্কা

দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অবস্থানের কারণে দেশটিকে পশ্চিম ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নৌ যোগাযোগের সংযোগস্থল বলা যায়।