"ফিচার" বিষয়ের আর্টিকেল সমূহ
পরিচিতি »
১৯৪৪ সালের জুলাই মাস, যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের পূনর্গঠন, অর্থ সাহায্য জরুরী হয়ে উঠেছিল । যুদ্ধ পরবর্তী ইউরোপের অর্থনৈতিক চেহারা কেমন হবে, কিভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে গড়ে উঠবে নতুন বিশ্ব, আন্তর্জাতিক অর্থনীতি কোন পথে চলবে এর চালিকা শক্তি বা কে হবে? এ সব বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য তৎকালীন মার্কিন বাণিজ্য সচিব হেনরী মর্গেন থাউ এর আহ্বানে আমেরিকার নিউ হ্যাম্পাশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে বসে এক অর্থনৈতিক সম্মেলন। সারা বিশ্বের ৪৪ টি দেশের ৭০০ জন প্রতিনিধি সেই সম্মেলনে যোগদান করে। এ সম্মেলনে বিশ্ব অর্থনৈতিক সংকট নিয়ে বিস্তারিত আলাপ আলোচনার পর উদ্ভুত …
ফিচার »
ছাত্রনং অধ্যয়নং তপ: অধ্যয়নই ছাত্রদের তপস্যা বা প্রধান কাজ, এ পড়াশোনাকে নতুন বছরের শুরুতে, নতুন উদ্যমে, নতুনভাবে শুরু করুন। পড়াশোনা, ভালো রেজাল্ট ঠিক রেখে আপনার জীবনের মিশন আর ভিশনের পথেও অগ্রসর হতে পারেন। এসব কিছুর জন্য চাই একটা বাস্তব সম্মত পরিকল্পনা, তবেই একসাথে অনেক কাজ করা সম্ভব। বলা হয়ে থাকে ‘Plan is the half of done’ পরিকল্পনা কাজের অর্ধেক। ভালো পরিকল্পনা নিলেন তো কাজটা অর্ধেক হয়ে গেলো। বাকী কাজ বাস্তবায়ন নির্ভর। তবে বাস্তবায়নটা বছরের শুরু থেকেই করতে হবে। একজন শিক্ষার্থীর জীবনের গাইডলাইন হিসেবে নেয়ার মত কিছু পরিকল্পনা তুলে ধরছি।
পরিচিতি »
ফ্রান্স ইউরোপের একটি সমৃদ্ধশালী দেশ। France শব্দটি ল্যাটিন শব্দ Francia থেকে এসেছে। এর অর্থ Land of Franks বা ফ্রাংকদের ভূমি। ফ্রান্স হল ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন কৃষি খামার ও ছোট ছোট শহরের দেশ। ১৭৮৯ সালে দেশটিতে একটি বিখ্যাত বিপ্লব সংগঠিত হয়েছিল। ইতিহাসে এটি ফরাসী বিপ্লব নামে পরিচিত। দেশটির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছেন মোঃ মাহবুবুর রহমান।
ফিচার »
নানা বিতর্ক জটিলতা আর অচলাবস্থা শেষে জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে ‘কোপেনহেগেন অঙ্গীকারনামা’ (কোপেনহেগেন অ্যাকর্ড) উত্থাপন করে। ৭ ডিসেম্বর শুরু হওয়া জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে অংশ নেওয়া ১৯৩ দেশের মধ্যে ১৮৯টি দেশ এই অঙ্গীকারনামাকে একটি নোট হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিন পৃষ্ঠার অঙ্গীকারনামার ১২টি শর্ত বাংলাদেশ অনুমোদন দিয়েছে।
সম্মেলনে তিন দিনের অচলাবস্থা চলার পর থেকে ডেনমার্ক, যুক্তরাজ্য, বাংলাদেশসহ ২৫টি দেশ মিলে কোপেনহেগেন অঙ্গীকারনামার খসড়া তৈরি করে। বাংলাদেশ সময় ১৯ ডিসেম্বর সম্মেলনের নীতিনির্ধারণী পূর্ণাঙ্গ অধিবেশনে উত্থাপন করা হয়। চারটি ছাড়া বাকি সব দেশ তাৎক্ষণিকভাবে তা অনুমোদন করে।
পরিচিতি »
ইরাক মধ্যপ্রাচ্যের একটি মুসলিম দেশ। ইরাকের পূর্ব নাম মেসোপটেমিয়া। গ্রীক ভাষায় যার অর্থ হল দু’নদীর মধ্যবর্তী দোঁয়াশ অঞ্চল। ইরাকে চারহাজার বছর আগের সভ্যতার নিদর্শন মেলে যা ব্যাবিলিয়ান ও এ্যাসিরিয়ান সভ্যতা নামে পরিচিত। সভ্যতার সূতিকাগার এ দেশটি আজ স্বজন হারানো হাজারো মানুষের দীর্ঘশ্বাস ও দুঃখগাঁথায় ভারাক্রান্ত। দেশটি সম্পর্কে লিখেছেন- মো. মাহবুবুর রহমান।
পরিচিতি »
দূরপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ জাপান। বর্তমান বিশ্বে জাপান দ্বিতীয় অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ। এটি এশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় অবস্থিত। ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত এই দেশ। জাপান এশিয়ার মধ্যে সর্বাপেক্ষা শিল্পায়িত দেশ। এটিকে সূর্য উদয়ের দেশ বলা হয়। দেশটির পরিচয় তুলে ধরছেন মো. মাহবুবুর রহমান
ভৌগোলিক উপনাম
সূর্যোদয়ের দেশ, ভূমিকম্পের দেশ, সর্বোচ্চ গড় আয়ুর দেশ, প্রাচ্যের গ্রেট ব্রিটেন ইত্যাদি নামে জাপানকে অবহিত করা হয়। জাপানের ওসাকাকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার আর কিটোকে বলা হয় চির বসন্তের নগরী।
ইতিহাস
জাপানের ইতিহাস পৌরাণিক কাহিনীর সাথে জড়িয়ে আছে। কিংবদন্তি মতে সূর্যদেবীর (Sun-Goddess) বংশধর সম্রাট জিম্মু খ্রী:পূর্ব ৬৬০ …
পরিচিতি »
সরকারের সহযোগী সংস্থা ও স্বেচ্ছাসেবী মানবিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশসহ সারা বিশ্বে রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটি দুঃস্থ, পীড়িত, অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর অবস্থার উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলতঃ মুসলিম বিশ্বে ত্রাণ, পুনর্বাসন ও মানবিক সাহায্য পরিচালনায় নিয়োজিত রেড ক্রিসেন্ট আন্তর্জাতিক রেডক্রসের ভিন্ন একটি নাম। মানবতার সেবার অগ্রদূত রেডক্রিসেন্ট তাই আন্তর্জাতিক রেডক্রসের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সারাবিশ্বে সংস্থাটির প্রায় ৯৭ মিলিয়ন স্বেচ্ছাসেবী কাজ করছে। সংস্থাটির প্রেসিডেন্ট ডন জুয়ান ম্যানুয়াল সুয়ারেজ ডেল তোরো রিভারো (স্পেন)।
পরিচিতি »
কিংডম অব ভুটান দক্ষিণ এশিয়ার একটি ভূ-বেষ্টিত দেশ। যার পূর্ব পার্শ্বে হিমালয় পর্বত, দক্ষিণ সীমান্তে ভারত প্রজাতন্ত্র এবং উত্তর পার্শ্বে গণ-চীন অবস্থিত। এ দেশের জনগণের ভাষায় দেশটিকে বজ্রপাতের ভূমিও বলা হয়। যদিও ভুটান ভৌগোলিক অবস্থানগতভাবে সারা বিশ্ব হতে বিচ্ছিন্ন কিন্তু আধুনিকায়ন তথা উন্নয়নের ছোঁয়া সমগ্র ভুটানের শহরগুলোতে ব্যাপক পরিবর্তন সাধন করে। উল্লেখ্য আধুনিকায়নের পাশাপাশি হাজার বছর ধরে লালন করা সংস্কৃতির ভারসাম্যও রক্ষা করে চলছে দেশটি। বিশ্বের প্রথম ধূমপানমুক্ত এবং এশিয়ার সেরা ও বিশ্বের ৮ম সুখী দেশ হিসেব সারা বিশ্বে ভুটানের রয়েছে পরিচিতি।
ফিচার »
১২ জুন বিশ্ব শিশুশ্রম দিবস। প্রতিবছরের মতো এবারও বাংলাদেশসহ সারাবিশ্বে পালিত হল দিবসটি। বিশ্বে বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে শিশুশ্রম অন্যতম একটি প্রধান জাতীয় সমস্যা। ক্রমেই এটি মারাত্মক রূপ লাভ করছে। সুন্দর এ পৃথিবী একটি বিশালসংখ্যক মানবশিশুর বিকাশের জন্য হয়ে উঠছে মারাত্মক হুমকি। শিশুশ্রমের ভয়াবহতা, প্রকৃতি, নিরোধসহ শিশুদের সামগ্রিক কল্যাণার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা ও পর্যাপ্ততা প্রভৃতি দিক সম্বন্ধে লিখেছেন এইচ. এম দিদার।
ফিচার »
সোয়াইন ফ্লু হচ্ছে মানব দেহের ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের মতোই এক ধরণের ভাইরাস যা প্রধানত শূকরের দেহে দ্রুত বংশবিস্তার করতে পারে। শূকরের জেনেটিক বৈশিষ্ট্য মানবদেহের সঙ্গে বেশ মিল থাকায় এ ভাইরাসটি পাখির চেয়ে বেশি দ্রুত মানুষের দেহে সংক্রমিত হতে পারে। গত দশকে সবচেয়ে ভয়ের বিষয় ছিল এই যে, এভিয়েন ফ্লু অর্থাৎ এইচফাইভএনওয়ান ভাইরাস পাখির দেহ থেকে শূকরের দেহে আশ্রয় নিয়ে সহজেই তা মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারতো। তবে সৌভাগ্যবশত এমন কিছু ঘটেনি।

আপনার পক্ষে যদি প্রতিদিন এই সাইটে আসা সম্ভব না হয়, তাহলে আপনি আমাদের