প্রথম পাতা » আর্কাইভ

"পাঠক কর্নার" বিষয়ের আর্টিকেল সমূহ

পাঠক কর্নার »

[10 Oct 2009 | 3 Comments | ]
‘ক্রসফায়ার’ নাটক বন্ধ করুন

বেসরকারী মানবাধিকার সংস্থা ‘অধিকার’ সম্প্রতি তাদের এক রিপোর্টে বলেছে, ১ জানুয়ারি ২০০৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০০৯ পর্যন্ত ৯৭ জন লোক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে ‘ক্রসফায়ারে’ মারা গেছে ৮৩ জন। এরপর ১ অক্টোবর থেকে প্রতিদিনই গড়ে ২/৩ জন করে ক্রসফায়ারের শিকার হচ্ছে। ৫ অক্টোবর ভোর রাত্রে রাজধানীতেই নিহত হয়েছেন ৩ জন। এভাবে প্রতিদিনই দেশের কোন না কোন জায়গায় এ ধরনের ঘটনা ঘটেই চলছে।

মতামত »

[25 Aug 2009 | No Comment | ]
গার্মেন্টস ফ্যাক্টরি ভাংচুর, অগ্নিসংযোগ : কয়েকটি পরামর্শ

নিজাম উদ্দিন মাহমুদ
গার্মেন্টস ফ্যাক্টরীতে ঘটে যাওয়া কয়েকটি নৈরাজ্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেশবাসী এবং সারা বিশ্বের জনগণ দেখতে পেয়েছে। কীভাবে আমাদের দেশের প্রধান রপ্তানিখাত গার্মেন্টস ফ্যাক্টরিতে জঘন্যতম ধ্বংসযজ্ঞ পরিচালনা করা হয়েছে। চোখের সামনে পুড়ে ছারখার হয়ে গেছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি, উৎপাদিত পোষাক ও কাচামাল। মালিক যেমনিভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তেমনি রুটি-রুজির পথ বন্ধ হয়ে হাজার হাজার শ্রমিক আজ বেকার। মা-বাবা, বৌ-বাচ্চা নিয়ে অনাহারে অর্ধাহারে নিদারুন কষ্টে জীবন যাপন করছে তারা। গার্মেন্টস কর্মীদের নামে যে নৈরাজ্য সংঘঠিত হলো সেই আন্দোলনের সময় গার্মেন্টস কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট কোন দাবি নিয়ে আন্দোলনের কোন ব্যাপারই ছিলনা। …

মতামত »

[2 Jun 2009 | No Comment | ]
বাংলাদেশে রাজনীতির বোরো ক্ষেতে চমকের চাষ

বেশি দিন আগের কথা নয় সংস্কারের মোড়কে আবৃত ওয়ান ইলেভেন নামক দানব ষাড় ঢুকে পড়েছিল বাংলাদেশের রাজনীতির বোরো ক্ষেতে। ঢুকে পড়ার সঙ্গত কারণও (তাদের ভাষায়) ছিল। কারণটি সেই পুরোনো, চেনাজানা বোরো ক্ষেতের পোকামাকড় দমন। দানব ষাড় দিয়ে পোকামাকড় দমন কতটুকু সম্ভব বা আদৌ সম্ভব কিনা তা ভেবে দেখার সময় ও সুযোগ বোদ্ধাজনদেরকে দেয়া হয়নি।

পাঠক কর্নার »

[7 May 2009 | 4 Comments | ]
মা! আমায় ক্ষমা করো

১০ মে। বিশ্ব মা দিবস। এ উপলক্ষ্যে ইতোপূর্বে ইস্যুর ইন্টারনেট সংস্করণে প্রকাশিত এ লেখাটি পুনরায় প্রকাশ করা হলো।
মা দিবসে বিশ্বের সকল মাকে জানাচ্ছি শত সহস্র সালাম ও শ্রদ্ধা। আসুন মাকে ভালোবাসি নিজের চেয়েও বেশি।

মতামত »

[11 Mar 2009 | 3 Comments | ]
চ্যানেল আই’র ক্ষুদে গানরাজ প্রতিযোগিতা : প্রতিভা অন্বেষণ নাকি ইঁচড়ে পাকা বানানোর প্রক্রিয়া?

সম্প্রতি শেষ হয়ে গেল ম্যারিডিয়ান ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ক্ষুদে গানরাজ প্রতিযোগিতা। চ্যানেল আই প্রায়ই এধরনের প্রতিভা অন্বেষনমূলক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এর ফলে অনেক প্রতিভাবান শিল্পী বেরিয়ে আসছে সন্দেহ নেই। কিন্তু সমস্যা হলো, প্রতিভা অন্বেষণের প্রক্রিয়ায় রয়েছে যথেষ্ট গলদ।

মতামত »

[10 Mar 2009 | One Comment | ]
২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণা করুন

২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনাকর্মকর্তাদের নৃসংশভাবে হত্যার ঘটনায় গোটা জাতি শোকে মুহ্যমান। এখনো পর্যন্ত এই হত্যাকান্ডকে অবাস্তব বলে মনে হচ্ছে। পৃথিবীর ইতিহাসে বিনা বাধায় এতগুলো সেনাকর্মকর্তা এক সাথে নিহত হবার ঘটনা আর নেই। তাই এ ঘটনা যে শুধু দেশের জন্য এক কলংকিত অধ্যায় তা নয় বরং বিশ্বব্যাপী সামরিক জগতের এক বিস্ময়কর ট্রাজেডি হয়ে থাকবে। এ ঘটনায় আমরা যেসব দেশপ্রেমিক সেনাকর্মকর্তাদের হারিয়েছি তা কখনো পুরণ হবার নয়। তাদেরকে জাতি চিরদিন স্মরণ করবে। আর নির্মম এই হত্যাকান্ডের ষড়যন্ত্রকারীরা ধরা পড়ুক আর নাই পড়ুক মানব ইতিহাসে তারা চির ঘৃনিত হিসব বিবেচিত হবে। যেসব সেনাকর্মকর্তারা …