প্রথম পাতা » জব কর্নার

২৮তম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি

বিষয় : সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি )

বাংলাদেশ-প্রথম পত্র

দ্রষ্টব্য : ইংরেজি অথবা বাংলা যে কোনো একটি ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা চলবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষে দেখানো হয়েছে। ৭নং প্রশ্নসহ মোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।
১। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রধান অন্তরায় সমূহ কী কী? কিভাবে তা উত্তরণ সম্ভব? ২০
২। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের মাধ্যমে আইনের স্বাধীনতা প্রয়োগ সম্ভব হয়েছে কিনা এ সম্পর্কে মতামত সহ আপনার মন্তব্য তুলে ধরুন। ২০
৩। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও পরিবেশের প্রভাব আলোচনা করুন। ২০
৪। বাংলাদেশে খাদ্য সমস্যা নিরসনে কৃষিখাতকে সমৃদ্ধ করা এবং কৃষকদের প্রশিক্ষণ ও উন্নত প্রযুক্তির কোন বিকল্প নেই। এ বিষয়ে যুক্তিপূর্ণ মতামত দিন। ২০
৫। বাংলাদেশে বেকার সমস্যা সমাধানের জন্য কর্মমুখী শিক্ষাব্যবস্থার ব্যাপক প্রসার ও শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণে জরুরি পদক্ষেপ গ্রহণ করা দরকার- আপনার মতামত দিন। ২০
৬। বাংলাদেশের সকল পর্যায়ে নারী অধিকার সংরক্ষণ ও প্রয়োগের ক্ষেত্রে নারী নীতিমালা ২০০৮ কী ধরণের ভূমিকা রাখতে পারে-এ ব্যাপারে আপনার মতামত দিন। ২০
৭। যে কোন দশটি প্রশ্নের উত্তর দিন।
ক. বাংলাদেশের জাতীয় প্রতীক কী?
খ. বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন ছাড়া কতবার বাজেট পেশ করা হয়?
গ. বাংলাদেশে বসবাসরত প্রধান পাঁচটি উপজাতি নাম লিখুন।
ঘ. বাংলাদেশে বর্তমান সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত?
ঙ. প্রাচীন পুণ্ড্রবর্ধন বাংলাদেশের কোন্ অংশ?
চ. দিনাজপুর ও কুষ্টিয়া শহর কোন্ কোন্ নদীর তীরে অবস্থিত?
ছ. (১) মুঘলরা ঢাকা শহরের কী নাম দেন?
(২) মুঘলরা চট্টগ্রাম বিজয়ের পর এর নাম দেন কী?
জ. (১) ঢাকার বিখ্যাত তারা মসজিদের নির্মাতা কে?
(২) ঢাকার বড়কাটরার নির্মাতা কে?
ঝ. বাংলাদেশে মোট কত মাইল সমুদ্র উপকূল রয়েছে?
ঞ. বাংলাদেশের খনিজ সম্পদের উপর আলোকপাত করুন।
ট. কী কী কারণে বাংলাদেশে পরিবেশ দূষণ হচ্ছে?
ঠ. শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ পর্যন্ত কী কী পদক্ষেপ গৃহিত হয়েছে?
ড. বাংলাদেশের উন্নয়ন সমস্যা চিহ্নিত করুন।
ঢ. রাজস্ব বাজেট ও উন্নয়ন বাজেট বলতে কী বোঝায়? সংক্ষেপে আলোচনা করুন।

বাংলাদেশ-দ্বিতীয় পত্র

(ইংরেজি অথবা বাংলা যে কোনো একটি ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা চলবে। ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমাণ জ্ঞাপক। প্রার্থীদেরকে ৮ নং প্রশ্নের এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো চারটির উত্তর দিতে হবে)
১। বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহের ব্যাপারে আলোচনা করুন।
২। বাংলাদেশের সংবিধানে নাগরিকদের যেসব মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তার একটি বিবরণ দিন।
৩। গণতন্ত্রের সফলতার জন্য ক্ষমতাসীন দলের সহনশীলতা এবং বিরোধী দলের দায়িত্বশীল ব্যবহার উভয়ই সমান প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করুন।
৪। সংসদীয় সরকারের দায়িত্বহীনতা ও দুর্নীতির কারণেই দেশের গণতন্ত্র ব্যাহত হয়। এ ব্যাপারে যুক্তিপূর্ণ মতামত দিন।
৫। নারী ক্ষমতায়নের জন্য জাতীয় সংসদে মহিলাদের জন্য আসন পূর্বের ন্যায় সংরক্ষিত রাখা উচিত হবে কিনা যুক্তিসহ আলোচনা করুন।
৬। “১৯৭২ সালের বাংলাদেশ শাসনতন্ত্রের মূলনীতিসমূহে বাংলাদেশের ইতিহাস, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির প্রতিফলন ছিল”- ব্যাখ্যা করুন।
৭। টিকা লিখুন :
ক. আহসান মঞ্জিল, খ. সোয়াট, গ. মুজিবনগর সরকার, ঘ. আগরতলা মামলা, ঙ. আইসিডিডিআরবি, চ. জুম চাষ, ছ. ঝচঅজঝঙ, জ. স্টেলা মেরিস, ঝ. সাফটা, ঞ. সত্য ও জবাবদিহিতা কমিশন।
৮। নিচের প্রশ্নগুলির উত্তর দিন।
ক. আমাদের সাহিত্যে মুক্তিযুদ্ধের প্রভাব পর্যালোচনা করুন।
খ. হরতালের কারণে আমাদের অর্থনীতি কিভাবে ক্ষতিগ্রস্থ হয় তা আলোচনা করুন।
গ. কী কী কারণে বাংলাদেশে পরিবেশ দূষণ হচ্ছে আলোচনা করুন।
ঘ. ময়মনসিংহ গীতিকার ওপর আলোচনা করুন।
ঙ. বাংলাদেশের আধুনিক চিত্রকলা ও ভাস্কর্যে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন কতটা?
চ. প্রশাসনে সচ্ছতা বলতে আপনি কী বোঝেন?
ছ. ঢাকা মহানগরের যানজট সমস্যার প্রতিকার কী হতে পারে?
জ. ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্যমুক্ত করা কী সম্ভব?
ঝ. গণতন্ত্রায়নে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা আলোচনা করুন।
ঞ. বাংলাদেশে সংসদীয় কমিটি ব্যবস্থা কী?
৯। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির উন্নয়ন ও সহনশীল ভূমিকা গুরুত্বপূর্ণ- এ ব্যাপারে আপনার মতামত দিন।
১০। দেশের উদ্ভুত যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমাধানকল্পে সুশীল সমাজ ও সরকারকে গঠনমূলক পরামর্শ দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে- এ ব্যাপারে আপনার মতামত দিন।

আন্তর্জাতিক বিষয়

(ইংরেজি অথবা বাংলা যে কোনো একটি ভাষায় প্রশ্নের উত্তর দিতে হবে। তবে টেকনিক্যাল শব্দগুলো ইংরেজিতে লেখা চলবে। প্রার্থীদিগকে ১ ও ২ নং প্রশ্নের এবং অবশিষ্ট প্রশ্নের যে কোনো চারটির উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান প্রশ্নের শেষ প্রান্তে দেখানো হয়েছে)
১। যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিন।
ক. সম্প্রতি কোন্ দ্বীপের জনগণ প্রশাসনের পক্ষে গণরায় প্রদান করে?
খ. প্রথম স্কাইডাইভার কে?
গ. বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস কত তারিখে পালিত হয়?
ঘ. ২০০৮ সালে বুকার পুরস্কার লাভ করেন কে?
ঙ. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া থেকে নির্বাচিত অস্থায়ী সদস্য দেশ কোন্টি?
চ. দুই পক্ষের মধ্যকার চুক্তি অনুযায়ী ইরাকে মার্কিন বাহিনী কত সাল পর্যন্ত থাকবে?
ছ. স্বাধীনতার জন্য আন্দোলনরত পাপুয়া কোন্ দেশের প্রদেশ?
জ. কোন্ মার্কিন ফাস্ট লেডী ক্রীতদাসের বংশধর?
ঝ. ‘কেসিএনএ’ কোন্ দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা?
ঞ. BIMSTEC- এর সদস্য রাষ্ট্র কয়টি?
ট. সিডনী অপেরা হাউজ- এর স্থপতি কে?
২। যে কোনো দশটি বিষয়ে সংক্ষিপ্ত তথ্য প্রদান করুন।
ক. নেপাল, খ. ফিদেল ক্যাস্ট্রো, গ. UNASUR, ঘ. ১৫তম সার্ক সম্মেলন, ঙ. গ্লোবাল পিস ইনডেক্স, চ. NATO, ছ. ফিনিক্স, জ. চন্দ্রযান-১, ঝ. ম্যাগসেসে পুরস্কার, ঞ. বারাক ওবামা, চ. ফারাক্কা বাঁধ।
৩। বিশ্ব শান্তি ব্যবস্থাপনায় জাতিসংঘের ভূমিকা কী যথাযথভাবে পরিলক্ষিত হচ্ছে? এ ব্যাপারে বিশ্ব পরিস্থিতি আলোচনা করুন।
৪। যুদ্ধংদেহী মানসিকতাই বিশ্বের অর্থনীতি বিপর্যের কারণ- এ ব্যাপারে আপনার মতামত লিখুন।
৫। পারমাণবিক অস্ত্রবিরতি চুক্তি মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কতটুকু ভূমিকা রাখবে- আলোচনা করুন।
৬। উন্নত দেশগুলোর অর্থনৈতিক শক্তি বৃদ্ধির কারণে প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হচ্ছে- আপনার মতামত লিখুন।
৭। বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় তৃতীয় বিশ্বের বাণিজ্য স্বার্থ রক্ষার ক্ষেত্রে ডঞঙ- এর ভূমিকা ব্যর্থ হয়েছে। আপনি কী এ বক্তব্যের সাথে একমত? আলোচনা করুন।
৮। “এই বিশ্বায়নের যুগে একটি দেশের পররাষ্ট্রনীতির লক্ষ্যসমূহ তাৎপর্যপূর্ণভাবে রূপান্তরিত হয়েছে”- আপনি এই বক্তব্যের সাথে একমত? আপনার উত্তরের পক্ষে যুক্তি দিন।
৯। আমেরিকার সাথে ভারতের পারমাণবিক চুক্তির মাধ্যমে আগামী পরাশক্তি হিসেবে ভারতের অবস্থানকে আরও অগ্রসর করবে-এ ব্যাপারে আপনার যুক্তি দিন।

এই লেখা সম্পর্কে আপনার মতামত দিন!

এখানে আপনি মন্তব্য করতে পারেন অথবা আপনার সাইট থেকেই ট্র্যাকব্যাক করতে পারেন। এছাড়াও আপনি আরএসএস এর মাধ্যমে কমেন্ট ফিড পেতে পারেন।

দয়া করে মন্তব্য করার সময় প্রাসঙ্গিক থাকুন।

মন্তব্য করার জন্য আপনি নিন্মোক্ত ট্যাগগুলো ব্যবহার করতে পারেন:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

এই সাইটটি গ্রাভাটার-এনাবল্ড। . আপনার এভাটার পেতে রেজিস্টার করুনগ্র্যাভাটার ডট কম-এ.