প্রথম পাতা » সংবাদ

সরকারকে পাল্টা নোটিশ পাঠালেন খালেদা জিয়া

২৩ এপ্রিল, বৃহস্পতিবার (কারেন্ট ইস্যু বিডি ডট কম) : সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ আগামী ৫ দিনের মধ্যে khaleda-residenceপ্রত্যাহারের দাবি জানিয়ে বৃহস্পতিবার সরকার এবং সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন কুরিয়ার ও রেজিস্ট্রি ডাকযোগে তাদেরকে এই নোটিশ পাঠান।
গত ২০ এপ্রিল ১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর।
প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের পরিচালক, সামরিক ভূমি প্রশাসক মোহিবুল হোসেইন ও মিলিটারি এস্টেট অফিসারকে এ নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশ পাঠানোর পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, “৫ দিনের মধ্যে বাড়ি ছাড়ার ওই নোটিশ প্রত্যাহার না করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান নিহত হওয়ার পরে তৎকালীন রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে এ বাড়িটি বার্ষিক ভাড়ায় বরাদ্দ দেয়। এ বাড়ির সম্পত্তি ১৯৮১ সালের ১৩ জুলাই রেজিস্ট্রি করা হয়। তারপর থেকে ২৭ বছরের বেশি সময় ধরে খালেদা জিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে শান্তিপূর্ণভাবে এ বাড়িতে বসবাস করছেন। তাই নিবন্ধিত এই জমি ছেড়ে দেওয়ার নোটিশ আইনের চোখে অবৈধ।
এতে আরো বলা হয়, আগামী ৫ দিনের মধ্যে এ নোটিশ প্রত্যাহার, বাতিল না করা হলে খালেদা জিয়া আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন। এক্ষেত্রে সব দায়-দায়িত্ব সরকার এবং সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের ওপর বর্তাবে।

এই লেখা সম্পর্কে আপনার মতামত দিন!

এখানে আপনি মন্তব্য করতে পারেন অথবা আপনার সাইট থেকেই ট্র্যাকব্যাক করতে পারেন। এছাড়াও আপনি আরএসএস এর মাধ্যমে কমেন্ট ফিড পেতে পারেন।

দয়া করে মন্তব্য করার সময় প্রাসঙ্গিক থাকুন।

মন্তব্য করার জন্য আপনি নিন্মোক্ত ট্যাগগুলো ব্যবহার করতে পারেন:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

এই সাইটটি গ্রাভাটার-এনাবল্ড। . আপনার এভাটার পেতে রেজিস্টার করুনগ্র্যাভাটার ডট কম-এ.