বুয়েটে ভর্তির সর্বশেষ তথ্য
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)
২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা বুয়েটের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইট www.buet.bd এ দেখা যাবে। ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ছয় হাজার ৬৩টি আবেদনপত্র জমা পড়ে। এর মধ্যে-
‘ক’ গ্রুপঃ ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে চার হাজার ৯৬৪টি।
‘খ’ গ্রুপঃ ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগে এক হাজার ৮৩টি ফরম জমা পড়ে। ২৩ জন প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হয়েছেন।
এ দিকে যে সব প্রার্থীর নামের পাশে Sever Objection লেখা রয়েছে এবং যে সব Tribal প্রার্থীর পাশে Tribal লেখা নেই তাদের আগামী ১০ থেকে ১২ অক্টোবরের (বেলা ৩টা থেকে ৫টা) মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তি কমিটিগুলো ও ডিন, পুরকৌশল অনুষদের সাথে দেখা করতে বলা হয়েছে।









আপনার পক্ষে যদি প্রতিদিন এই সাইটে আসা সম্ভব না হয়, তাহলে আপনি আমাদের
এই লেখা সম্পর্কে আপনার মতামত দিন!