প্রথম পাতা » পড়াশোনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এমএস ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় উইন্টার logo_BSMRAU২০০৯ টার্মে এমএস ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

এমএস প্রোগ্রামে শিক্ষার্থী যে বিষয়গুলোতে ভর্তি হতে পারবেন :

কৃষি অর্থনীতি, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন, কৃষি বনায়ন ও পরিবেশ, কৃষিতত্ত্ব, ফসল উদ্ভিদবিদ্যা, কীটতত্ত্ব, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন, উদ্যানতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব, মৃত্তিকা বিজ্ঞান, সিড টেকনোলজি।

পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী যে বিষয়গুলোতে ভর্তি হতে পারবেন :

কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন, কৃষি বনায়ন ও পরিবেশ, কৃষিতত্ত্ব, ফসল উদ্ভিদবিদ্যা,কীটতত্ত্ব, কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন, উদ্যানতত্ত্ব, উদ্ভিদ রোগতত্ত্ব, মৃত্তিকা বিজ্ঞান, সিড টেকনোলজি।

এমএস প্রোগ্রামে ভর্তির যোগ্যতা :

প্রার্থীকে যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় অথবা অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক কৃষি বা সমমানের ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।

পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা :

প্রার্থীকে যে কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে অথবা অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতকোত্তর পাস হতে হবে। শিক্ষাজীবনের যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগপ্রাপ্ত প্রার্থীদের দরখাস্ত গ্রহণযোগ্য হবে না। পিএইচডি প্রোগ্রামে কেবল ইনসার্ভিস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

ভর্তি ফরম সংগ্রহের নিয়ম :

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত সোনালী ব্যাংকে নগদ ৫০০ টাকা জমা দিয়ে ২৫ অক্টোবর পর্যন্ত অফিস চলাকালীন যে কোনোদিন শিক্ষা শাখা থেকে ভর্তির আবেদন ফরম, ভর্তির নিয়মাবলি ও গ্র্যাজুয়েট ক্যাটালগ সংগ্রহ করা যাবে।

গুরুত্বপূর্ণ তথ্যাবলি :

- আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ২৫ অক্টোবর।
- নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ ২৯ অক্টোবর।
- ভর্তির তারিখ : ১ নভেম্বর । ক্লাস শুরু : ৮ নভেম্বর।

ভর্তির অন্যান্য শর্ত :

কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগপ্রাপ্তরা এমএস অথবা পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না। কেবল চাকরিরত প্রার্থীরা পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে চাকরিরত প্রতিষ্ঠানের অনুমতি নিতে হবে।

যোগাযোগ :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সালনা, গাজীপুর।

www.bsmrau.edu.bd

এই লেখা সম্পর্কে আপনার মতামত দিন!

এখানে আপনি মন্তব্য করতে পারেন অথবা আপনার সাইট থেকেই ট্র্যাকব্যাক করতে পারেন। এছাড়াও আপনি আরএসএস এর মাধ্যমে কমেন্ট ফিড পেতে পারেন।

দয়া করে মন্তব্য করার সময় প্রাসঙ্গিক থাকুন।

মন্তব্য করার জন্য আপনি নিন্মোক্ত ট্যাগগুলো ব্যবহার করতে পারেন:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

এই সাইটটি গ্রাভাটার-এনাবল্ড। . আপনার এভাটার পেতে রেজিস্টার করুনগ্র্যাভাটার ডট কম-এ.