প্রথম পাতা » সংবাদ

নেপালের প্রধানমন্ত্রী নেপাল

২৪ মে, রবিবার (কারেন্ট ইস্যু বিডি ডট কম): মাধব madhav_nepal1কুমার নেপাল, নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার নেপালের ৬০১ সদস্যের পার্লামেন্টে ৩৫১ জন সদস্য প্রধানমন্ত্রী হিসেবে ৫৬ বছর বয়সী বামপন্থী এ নেতাকে ভোট দেন।
নতুন প্রধানমন্ত্রী মাধব কুমার মাওবাদী নেতা ও সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহল প্রচন্ডের স্থলাভিষিক্ত হলেন। গত ৪ মার্চ দেশটির সেনাপ্রধান রকম্যানগার্ড কাতাওয়ালকে বরখাস্ত করায় রাষ্ট্রপতি রাম বরন যাদবের সঙ্গে বিরোধের জের ধরে পদত্যাগ করেন পুষ্পকুমার দাহল প্রচণ্ড।
মাওবাদীরা কোন প্রার্থী না দেয়ায় মাধব কুমার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মাওবাদীরা ভোট বর্জন করেছে । মাওবাদীরা জানিয়েছে, নতুন সরকারে তারা যোগ দেবে না।
বর্তমান প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউএমএলের শীর্ষ স্থানীয় নেতা। বামপন্থী রাজনীতিতে তিনি একজন উদারপন্থী হিসেবে পরিচিতি।
উল্লেখ্য, ২০০৮ সালে নেপালের গৃহযুদ্ধ শেষ হয় এবং ক্ষমতায় আসে বিছিন্নতাবাদী মাওবাদীরা। মাওবাদী সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন পুষ্পকুমার দাহল প্রচণ্ড। দীর্ঘ রাজতন্ত্রের অবসানের পর তিনিই দেশটির প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। ওই গৃহযুদ্ধে প্রায় তের হাজার নাগরিক নিহত হয়।
প্রচণ্ড প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর গত কয়েক সপ্তাহে দেশটিতে যে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছিল নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের মধ্য দিয়ে তার আপাত সমাধান হল। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাওবাদীদের পরবর্তী সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে দেশটির স্থিতিশীলতা বজায় থাকবে কিনা।

এই লেখা সম্পর্কে আপনার মতামত দিন!

এখানে আপনি মন্তব্য করতে পারেন অথবা আপনার সাইট থেকেই ট্র্যাকব্যাক করতে পারেন। এছাড়াও আপনি আরএসএস এর মাধ্যমে কমেন্ট ফিড পেতে পারেন।

দয়া করে মন্তব্য করার সময় প্রাসঙ্গিক থাকুন।

মন্তব্য করার জন্য আপনি নিন্মোক্ত ট্যাগগুলো ব্যবহার করতে পারেন:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

এই সাইটটি গ্রাভাটার-এনাবল্ড। . আপনার এভাটার পেতে রেজিস্টার করুনগ্র্যাভাটার ডট কম-এ.