প্রথম পাতা » সংবাদ

দুদক’র নতুন চেয়ারম্যান গোলাম রহমান

৩০ এপ্রিল, বৃহস্পতিবার (কারেন্ট ইস্যু বিডি ডট কম): দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে dudok1নিয়োগ পেয়েছেন সাবেক এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান। বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগ তার এ নিয়োগ অনুমোদন করেছেন বলে জানা গেছে। আগামী ২ মে থেকে এ নিয়োগ কার্যকর হবে।
দুর্নীতি দমন কমিশনের নতুন প্রধান গোলাম রহমান বাণিজ্য সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্বও পালন করেন। গোলাম রহমান সচিব হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার কয়েক বছর পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ করা হয়। তিনি তার কর্মজীবন শুরু করেন শিক্ষক হিসেবে। ষাটের দশকের শেষের দিকে গোলাম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন।
হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুলতান হোসেন খান ছিলেন দুদকের প্রথম চেয়ারম্যান। এরপর গত তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের প্রথম দিকে তার স্থলাভিষিক্ত করা হয় হাসান মশহুদ চৌধুরীকে। হাসান মশহুদ চৌধুরী গত ২ এপ্রিল দুদক চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।
উল্লেখ্য, ওয়ান-ইলেভেনের পর ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব নেন হাসান মশহুদ চৌধুরী। ড. ফখরুদ্দীন আহমদের তত্তাবধায়ক আমলে দুদক প্রধান পদে নিয়োগ পাওয়ার পর চেয়ারম্যান থাকা অবস্থায় দেশের দুই প্রধান রাজনৈতিক দলের প্রধান, রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীকে দুদকের মামলায় কারা ভোগ করতে হয়।

এই লেখা সম্পর্কে আপনার মতামত দিন!

এখানে আপনি মন্তব্য করতে পারেন অথবা আপনার সাইট থেকেই ট্র্যাকব্যাক করতে পারেন। এছাড়াও আপনি আরএসএস এর মাধ্যমে কমেন্ট ফিড পেতে পারেন।

দয়া করে মন্তব্য করার সময় প্রাসঙ্গিক থাকুন।

মন্তব্য করার জন্য আপনি নিন্মোক্ত ট্যাগগুলো ব্যবহার করতে পারেন:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

এই সাইটটি গ্রাভাটার-এনাবল্ড। . আপনার এভাটার পেতে রেজিস্টার করুনগ্র্যাভাটার ডট কম-এ.