প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি

গোপনে তথ্য বিক্রীর অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মামলা

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে ফেসবুক ব্যবহারকারী পাঁচ ব্যাক্তি মামলা ঠুকে দিয়েছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট facebook_1ফেসবুকের বিরুদ্ধে। জানা গেছে এই সোশাল নেটওয়ার্কিং সাইটটি ক্যালিফোর্নিয়ার প্রচলিত আইন অমান্য করছে এবং এ বিষয়ে এর ব্যবহারকারীদের বিভ্রান্তিকর তথ্য দিয়েছে বলেই অভিযোগ করা হয়েছে।
অরেঞ্জ কাউন্টিতে দায়ের করা এ মামলায় ক্ষতিপুরণ, উকিল ও মামলা লড়ার খরচ এবং জুরি ট্রায়ালের জন্য আবেদন করা হয়েছে। অবশ্য ফেসবুকের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। তবে, ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, “আমরা এ মামলায় কোনও সারবস্তু দেখছি না কাজেই আমরা এ মামলাটি লড়বো।” একটি ই-মেইলের মাধ্যমে এ বক্তব্য দেয়া হয়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেসবুক ক্যালিফোর্নিয়ার গোপনীয়তা বিষয়ক আইন ভেঙ্গেছে এবং ইউজারের ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করেছে। অভিযোগে আরো বলা হয়, ফেসবুক এটি করেছে সম্পূর্ণ গোপনভাবেই।
মামালাটি কয়েকজন ব্যাক্তির পক্ষ থেকে দাখিল করা হয়েছে। এদের মধ্যে রয়েছে ১৩ বছর বয়সের এক কিশোর, একজন পেশাদার ফটোগ্রাফার, দুই শিশু, একজন লস এঞ্জেলস এর অভিনেত্রী ও মডেল।
যে সাইটের ২০ কোটি ব্যবহারকারী রয়েছে এবং দিন দিন সে সংখ্যাটি বাড়ছে সেই ফেসবুকের জন্য তথ্যের মালিকানা এবং প্রাইভেসি ইসুটি বরাবরই যেন একটি কণ্টকাকীর্ণ বিষয়।
পালো আল্টো, ক্যালিফোর্নিয়াভিত্তিক এ কোম্পানিটি এ বছর গোড়ার দিকে ঘোষণা করে যে, তারা তাদের প্রাইভেসি রুল নতুন করে সাজাবে। কারণ হাজার হাজার ব্যবহারকারী ফেসবুকের আচরণের প্রতিবাদ করে বলেছে যে, সাইটটি ব্যবহারকারীদের তথ্য নিয়ন্ত্রণ করে এবং অন্যদের সঙ্গে তা শেয়ার করে।
২০০৭ সালের গোড়ার দিকে ফেসবুক এ প্রতিবাদের জবাবে জানায় যে, তারা তাদের নীতিমালায় পরিবর্তন আনবে এবং সে পরিবতর্নগুলো তারা ব্যবহারকারীদের মতামত এবং ভোট নিয়েই করবে।
উল্লেখ্য, এরও আগে অভিযোগ উঠেছিলো যে, বিকন নামে ফেসবুকের একটি প্রোগ্রাম ব্যবহারকারীদের হলিডে সিজনে কেনাকাটার তালিকা সংগ্রহ করে এবং সেটি ফেসবুক থার্ড পার্টির সঙ্গে তা শেয়ার করে।

সূত্র: বিডি নিউজ

এই লেখা সম্পর্কে আপনার মতামত দিন!

এখানে আপনি মন্তব্য করতে পারেন অথবা আপনার সাইট থেকেই ট্র্যাকব্যাক করতে পারেন। এছাড়াও আপনি আরএসএস এর মাধ্যমে কমেন্ট ফিড পেতে পারেন।

দয়া করে মন্তব্য করার সময় প্রাসঙ্গিক থাকুন।

মন্তব্য করার জন্য আপনি নিন্মোক্ত ট্যাগগুলো ব্যবহার করতে পারেন:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

এই সাইটটি গ্রাভাটার-এনাবল্ড। . আপনার এভাটার পেতে রেজিস্টার করুনগ্র্যাভাটার ডট কম-এ.