প্রথম পাতা » খেলাধুলা

খেলাধুলা

ম্যাথু হেইডেন : ক্রিকেটকে গুডবাই

matthew-hayden_1বয়স-৩৭। জন্ম-২৯ অক্টোবর, ১৯৭১। কিঙ্গারয়, অস্ট্রেলিয়া। বাঁহাতি ব্যাটসম্যান।
টেস্ট অভিষেক-১৯৯৪। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে। ওই টেস্টের দু’ইনিংসে রান ১৫ ও ৫। এরপর প্রায় দু’বছর ছিলেন দলের বাইরে।দলে ফিরে আরও ৫ টেস্ট খেলেন। ১৯৯৭ সালে অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি। এরপর বাদ পড়ে টানা ৩ বছর দলের বাইরে।
দ্বিতীয়বারের মত দলে ফেরেন ২০০০ সালের মার্চে। সাবেক ওপেনার জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে বিধ্বংসী এক জুটি বেঁধে অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গাটা পাকাপোক্ত করে তোলেন।
সর্বমোট ১০৩ টেস্ট, ৫০.৭৩ গড়ে ৮৬২৫ রান।
টেস্ট ক্যারিয়ারে ৩০টি সেঞ্চুরি, সর্বোচ্চ সংগ্রহ ৩৮০ রান। ১৬১ ওয়ানডেতে ৪৩.৮০ গড়ে ৬১৩৩ রান।
প্রথম ডাবল সেঞ্চুরি (২০৩) ভারতের বিপক্ষে চেন্নাইতে ২০০১ সালের মার্চে। তারপর টানা চার সেঞ্চুরি করে ২০০২ সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন।
২০০৩ সালে উইজডেন বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন হেইডেন। ওই বছর অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়েও দারুণ ভূমিকা রাখেন।
এরপর ব্রায়ান লারাকে (৩৭৫) টপকে টেস্টে সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড (৩৮০, বিপক্ষ জিম্বাবুয়ে) গড়েন হেইডেন। চার মাস পর অবশ্য অনবাদ্য ৪০০ রানের ইনিংস খেলে রেকর্ডটা ফের খেলে নেন লারা।
২০০৪ ও ২০০৫ সালে দু’বার অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়েও ফিরে আসেন। ২০০৭-এ নিউজিল্যান্ডের বিপক্ষে অনবদ্য ১৮১ রান করে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন।
২০০৭-এ হেইডেনের ব্যাটের তাণ্ডবে ফের বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ওই আসরে ৩টি সেঞ্চুরিসহ ৭৩.২২ গড়ে সর্বোচ্চ ৬৫৯ রান করেন হেইডেন।
শেষ টেস্ট, খেলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতে ২০০৯-এর জানুয়ারিতে।
ওয়ানডে দল থেকে বাদ পড়ার পরের সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন।

ডিডো : বাংলাদেশের ফুটবল দলের নতুন কোচ

২৪ জানুয়ারি ব্রাজিলিয়ান সিলভা ডিডো এসেছেন বাংলাদেশ ফুটবলের কোচ হয়ে। দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রশিক্ষণের জন্য কোন দীর্ঘমেয়াদী চুক্তিবদ্ধ কোচ ছিলনা। আবু ইউসুফ ও শফিকুল ইসলাম মানিক বিভিন্ন সময়ে খণ্ডকালীনভাবে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে হাল ধরেছেন। মৃত প্রায় ফুটবলকে বাঁচানোর জন্য লড়াই করেছেন এবং করছেন। তাই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ফুটবলের আগামীর ভাগ্য তুলে দিতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্রাজিলিয়ান এডসন সিলভা ডিডোর হাতে।
১৯৬২ সালে তার জন্ম। ৭৯-৮১ সাল পর্যন্ত তিনি খেলেছেন ব্রাজিলের ক্লাব ফ্লামেন্দতে এবং ফুটবল সম্রাট পেলের ক্লাব সান্টোমে খেলেছেন ’৮৩ ও ’৮৪ সালে। এবং ৮৪ সালেই ডিডো তার খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটান। ডিডো ব্রাজিলিয়ান কোচেস এসোসিয়েশন থেকে তিনি পেশাদার কোচ হিসেবে লাইসেন্স প্রাপ্ত হন এবং তাইওয়ানের জাতীয় ফুটবল দলের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে ডিডো ভিয়েতনামের জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন।
ডিডো গত ২০০১ ও ২০০৫ সালে পূর্ব এশিয়ার মিডিয়ার ভোটে সেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। নতুন ব্রাজিলিয়ান কোচের মাসিক বেতন ৪ হাজার ডলার। এছাড়াও থাকছে থাকা-খাওয়াসহ অন্যান্য সুযোগ সুবিধা।

রোনাল্ডোই বিশ্বসেরা

১৫৫টি দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়কের ভোটে ৯৩৫ পয়েন্ট পেয়ে ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ফিগোর পর এবার ২য় পর্তুগিজ হিসেবে বিশ্বসেরার মুকুট পরলেন তিনি।
উইঙ্গার হয়েও একাই ৪২গোল করে গত মৌসুমে ম্যান ইউ’র ডাবল জয়ের নায়ক ছিলেন তিনিই। ইংল্যান্ড, আর্জেন্টিনা ও স্পেনের কোন খেলোয়াড় এ পুরস্কার পাননি। আর্জেন্টিনার তারকা ফুটবলার মেসি সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে যান রোনাল্ডোর কাছে।
এক নজরে ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো’
জন্ম : ৫ ফেব্রুয়ারি, ১৯৮৫
ক্লাব : ম্যানচেস্টার ইউনাইটেড
গোল : ৪৯ ম্যাচে ৪২ গোল (২০০৭-০৮ মৌসুম), ২৪ ম্যাচে ১০ গোল (২০০৮-০৯ মৌসুমে)।
সাম্প্রতিক সাফল্য :

  • ইংলিশ প্রিমিয়ার লীগ জয়।
  • উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জয়
  • ক্লাব বিশ্বকাপ জয়
  • ইউরোপের বর্ষসেরা ফুটবলার
  • উয়েফা ক্লাব বর্ষসেরা ফুটবলার
  • ফিফা বর্ষসেরা ফুটবলার

ফিফার বর্ষসেরা
২০০৮ : ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
২০০৭ : কাকা (ব্রাজিল)
২০০৬ : ফ্যাবিও ক্যানভ্যারো (ইতালি)
২০০৫ : রোনালদিনহো (ব্রাজিল)
২০০৪ : রোনালদিনহো (ব্রাজিল)
২০০৩ : জিনেদিন জিদান (ফ্রান্স)
২০০২ : রোনালদো (ব্রাজিল)
২০০১ : লুইস ফিগো (পর্তুগাল)
২০০০ : জিনেদিন জিদান (ফ্রান্স)
১৯৯৯ : রিভালদো (ব্রাজিল)
১৯৯৮ : জিনেদিন জিদান (ফ্রান্স)
১৯৯৭ : রোনালদো (ব্রাজিল)
১৯৯৬ : রোনালদো (ব্রাজিল)
১৯৯৫ : জর্জ ওইয়াহ (লাইবেরিয়া)
১৯৯৪ : রোমারিও (ব্রাজিল)
১৯৯৩ : রবার্তো ব্যাজিও (ইতালি)
১৯৯২ : মার্কো ভ্যান বাস্তেন (হল্যান্ড)
১৯৯১ : লোথার ম্যাথুস (জার্মানি)
# টানা তৃতীয়বারের মতো ফিফার বর্ষসেরা মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছেন ব্রাজিলের মার্তা।

একটি মন্তব্য »

  • Taufiq Hasan বলেছেনঃ

    issue bondura valo asen……

এই লেখা সম্পর্কে আপনার মতামত দিন!

এখানে আপনি মন্তব্য করতে পারেন অথবা আপনার সাইট থেকেই ট্র্যাকব্যাক করতে পারেন। এছাড়াও আপনি আরএসএস এর মাধ্যমে কমেন্ট ফিড পেতে পারেন।

দয়া করে মন্তব্য করার সময় প্রাসঙ্গিক থাকুন।

মন্তব্য করার জন্য আপনি নিন্মোক্ত ট্যাগগুলো ব্যবহার করতে পারেন:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

এই সাইটটি গ্রাভাটার-এনাবল্ড। . আপনার এভাটার পেতে রেজিস্টার করুনগ্র্যাভাটার ডট কম-এ.