প্রথম পাতা » সংবাদ

এলটিটিই নেতা প্রভাকরণ সেনা অভিযানে নিহত

১৮ মে, সোমবার (কারেন্ট ইস্যু বিডি ডট কম): শ্রীলঙ্কার তামিল টাইগার গেরিলাদের প্রধান 124263468720090518jনেতা ভেলুপিল্লাই প্রভাকরণ পালিয়ে যাওয়ার সময় সোমবার সেনাদের গুলিতে নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রভাকরণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানান, প্রভাকরণ দুজন সহযোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় সেনা সদস্যরা তাঁর ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওই কর্মকর্তা আরও জানান, তিনি (প্রভাকরন) দুজন সহযোগীসহ অ্যাম্বুলেন্সের ভেতরে মারা যান। পরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এরও আগে, শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির নিরাপত্তা বাহিনী সোমবার চারজন শীর্ষ তামিল গেরিলার মৃতদেহ উদ্ধার করেছে। এর মধ্যে গেরিলা প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের ছেলে চার্লস এন্টনি ও রাজনৈতিক শাখার প্রধান বালাসিংগম নাদেশানের লাশও রয়েছে। অন্য দুজন হলেন সংগঠনটির শান্তি সচিবালয়ের শিবরত্নম পুলিদেভান এবং সংগঠনটির পূর্বাঞ্চলীয় নেতা এস রমেশ।
শ্রীলঙ্কান সেনাবাহিনীর মুখপাত্র উদয় নানায়াক্কারা জানান, গেরিলাদের প্রধান প্রভাকরণ কোথায় আত্মগোপন করে আছে তা জানা যায়নি। তবে তাকে খুঁজে বের করতে সেনা অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ পঁচিশ বছরের যুদ্ধ শেষে রোববার পরাজয় স্বীকার করে নেয় তামিল টাইগাররা৷ যদিও এখনও বিছিন্ন সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে দেশটি থেকে।

এই লেখা সম্পর্কে আপনার মতামত দিন!

এখানে আপনি মন্তব্য করতে পারেন অথবা আপনার সাইট থেকেই ট্র্যাকব্যাক করতে পারেন। এছাড়াও আপনি আরএসএস এর মাধ্যমে কমেন্ট ফিড পেতে পারেন।

দয়া করে মন্তব্য করার সময় প্রাসঙ্গিক থাকুন।

মন্তব্য করার জন্য আপনি নিন্মোক্ত ট্যাগগুলো ব্যবহার করতে পারেন:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

এই সাইটটি গ্রাভাটার-এনাবল্ড। . আপনার এভাটার পেতে রেজিস্টার করুনগ্র্যাভাটার ডট কম-এ.