ইলেকট্রনিক মিডিয়ার জন্য নতুন নীতিমালা হচ্ছে
২২ এপ্রিল, বুধবার (কারেন্ট ইস্যু বিডি ডট কম) : ইলেকট্রনিক
মিডিয়ার জন্য শিগগিরই একটি নীতিমালা করতে যাচ্ছে সরকার। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা জানান।
বৈঠকে সাংবাদিক ঐক্য পরিষদ নেতারা পত্রিকাগুলোতে সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানান। তথ্যমন্ত্রী বলেন, সপ্তম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করলে সরকার যথাযথ ব্যবস্থা নিবে।
জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে।









আপনার পক্ষে যদি প্রতিদিন এই সাইটে আসা সম্ভব না হয়, তাহলে আপনি আমাদের
valo laglo………………..
এই লেখা সম্পর্কে আপনার মতামত দিন!