প্রথম পাতা » মিডিয়া

আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স

রয়টার্স হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক এবং কানাডা নিয়ন্ত্রিত একটি সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠান, যা পূর্বে সংবাদপত্র ও reutersসম্প্রচার কেন্দ্রের মাধ্যমে বাজার ব্যবস্থার আর্থিক তথ্য সরবরাহ করতো এবং এর প্রধান লক্ষ্য ছিল বাজারের আর্থিক প্রবণতা ও পণ্য সম্পর্কে তথ্য প্রদান করা। এর আওতায় বাজারতথ্য যেমন- শেয়ার মূল্য, মুদ্রামান, গবেষণা এবং বিশ্লেষণ ইত্যাদি কেবল পরিবেশক, বিক্রেতা ও ক্রেতার নিকট পৌঁছানো হত। এর অন্যান্য সেবার মধ্যে উল্লেখযোগ্য হল ৪০ হাজার কোম্পানির কার্যক্রম বিশ্লেষণ করা, ডেব্ট ইনস্ট্রুমেন্ট এবং ৩ মিলিয়ন অর্থনৈতিক সিরিজ পরিচালনা। বর্তমানে সারাবিশ্বে প্রতিষ্ঠানটি বহুল পরিচিত। আন্তর্জাতিক পরিমণ্ডলে অবাধ তথ্যপ্রবাহে রয়টার্স অসামান্য ভূমিকা পালন করে যাচ্ছে।

ইতিহাস

রয়টার্স গ্রুপের প্রতিষ্ঠাতা পল জুলিয়াস রয়টার। অত্যন্ত সৃজনশীল ও চৌকস ব্যক্তি ছিলেন রয়টার। তিনি ১৮৫০ সালের দিকে লক্ষ্য করেন ইলেকট্রিক টেলিগ্রাফের সহযোগিতায় তথ্য সরবরাহের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হয় না । যা শুধুমাত্র সময় নয় বরং শ্রম এবং অর্থের অপচয়ও রোধ করে। রয়টার্স ৩৪ বছর বয়সে নেদারল্যান্ডের ‘আচেন’ ও বেলজিয়ামের সীমান্তবর্তী অঞ্চলের সংবাদ জামার্নির বার্লিনে প্রেরণের জন্য ৭৬ মাইল (১২২ কি.মি) দূরত্বের মধ্যে একটি টেলিগ্রাফ চালু করেন। এসময় তিনি লক্ষ্য করেন যে, টেলিগ্রাফ চালুর ফলে সময় শ্রম ও অর্থের আশানুরূপ ব্যয় সঙ্কোচন হয়েছে। পরবর্তীতে ১৮৫১ সালে রয়টার লন্ডনে আসেন এবং সাবমেরিন টেলিগ্রাফ প্রকল্পের সফল বাস্তবায়ন করেন। মূলত এ সময়ে ”রয়টার্স” গ্রুপের প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপিত হয়। ১৮৬৫ সালে জুলিয়াস রয়টার্স তার ব্যক্তিগত এ প্রতিষ্ঠানটির পূনর্গঠন করেন। উল্লেখ্য, ১৮৫৭ সালে রয়টার্স ইংল্যান্ডের নাগরিকত্ব অর্জন করেন। ইতোমধ্যে বাইরে থেকে সংবাদ সংগ্রহকারী প্রতিষ্ঠান হিসেবে রয়টারের খ্যাতি ইউরোপে ছড়িয়ে পডে। কয়েক দশকে রয়টার ব্যক্তিগত প্রচেষ্টার দ্বারা এ প্রতিষ্ঠানকে সুদৃঢ ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। তারই ধারাবাহিকতায় বর্তমান বিশ্বের সংবাদের অন্যতম প্রধান উৎস হিসেবে রয়টার্স নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ১৯৮০ খ্রিষ্টাব্দে রয়টার্স খুব দ্রুত বিস্তৃতি লাভ করে। বর্তমানে বিশ্বের ৯৪টি দেশের ২০০ শহরে ২০টি ভাষায় রয়টার্র্স সংবাদ পরিবেশন করছে।

রয়টার্সের বাণিজ্যিক ইউনিটসমূহ

মূলত দুইটি প্রধান শাখাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির সংবাদ সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়-
ক) বাজার ব্যবস্থাপনা সম্পর্কিত ইউনিট:
এর আওতায় রয়টার্স নিম্নোক্ত বিভাগসমূহ পরিচালনা করে
১. সেলস অ্যান্ড ট্রেডিং
২. এন্টারপ্রাইজ
৩. বিনিয়োগ পরামর্শ
৪. মিডিয়া
খ) পেশা সম্পর্কিত বিভাগ ইউনিট:
এর আওতায় রয়টার্স নিম্নোক্ত বিভাগসমূহ পরিচালনা করে
১. আইনগত কার্যক্রম
২. ট্যাক্স এন্ড একাউন্টিং
৩. স্বাস্থ্যসেবা এবং বিজ্ঞান

রয়টার্সের সংবাদ সরবরাহের ক্ষেত্র

  • বাজার
  • স্মল বিজনেস
  • গ্রীন বিজনেস
  • ইন্ডাস্ট্রিজ
  • স্টক্স
  • মুদ্রা বাজার হ্ম রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • খেলাধুলা

পরিচালনা পর্ষদ

রয়টার্সের ৭ সদস্যবিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ রয়েছে। দায়িত্বপ্রাপ্তদের নাম ও পদবি নিম্নে দেওয়া হল:
টমাস এইচ গ্লোচার    চীফ এক্সিকিউটিভ অফিসার
গুস্তাব কার্লসন          এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট
ডেবিড ক্রেগ             চীফ স্ট্র্যাটেজি অফিসার
আর ডি. ডালিও        এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড চিফ ফাইনান্সিয়াল এক্সিকিউটিভ
স্টিফেন ডান্ডো          এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড চীফ হিউম্যান রিসোর্স অফিসার
জেমস পাওয়েল       এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড চীফ টেকনোলজি অফিসার
ডি.স্ট্যানলি              এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড জেনারেল কাউন্সেলর

এক নজরে রয়টার্স গ্রুপ লিমিটেড

প্রতিষ্ঠা : ১৮৫১
প্রতিষ্ঠাতা : পল জুলিয়াস রয়টার
বিস্তৃতি : ৯৪টি দেশের ২০০ শহরে ২০টি ভাষায়
পুনর্গঠন : ১৮৬৫ সালে
হেডকোয়াটার : থ্রি টাইম স্কয়ার, নিউইয়র্ক
স্টাফ সংখ্যা : ৫০,০০০(প্রায়)
সর্বশেষ রাজস্ব প্রদানের পরিমাণ : ১৩.৪ বিলিয়ন ডলার (আমেরিকা অঞ্চল ৫৩%, এশিয়া ২৪%, ইউরোপ-আফ্রিকা ২৩%)
চিফ এক্সিকিউটিভ অফিসার : টমাস এইচ. গ্লোচার
বাংলাদেশে রয়টার্স এর জিপিও বক্স : ৩৯৯৩

এই লেখা সম্পর্কে আপনার মতামত দিন!

এখানে আপনি মন্তব্য করতে পারেন অথবা আপনার সাইট থেকেই ট্র্যাকব্যাক করতে পারেন। এছাড়াও আপনি আরএসএস এর মাধ্যমে কমেন্ট ফিড পেতে পারেন।

দয়া করে মন্তব্য করার সময় প্রাসঙ্গিক থাকুন।

মন্তব্য করার জন্য আপনি নিন্মোক্ত ট্যাগগুলো ব্যবহার করতে পারেন:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

এই সাইটটি গ্রাভাটার-এনাবল্ড। . আপনার এভাটার পেতে রেজিস্টার করুনগ্র্যাভাটার ডট কম-এ.