এইচএসসি পরবর্তী উচ্চশিক্ষা মাত্র HSC পরীক্ষা শেষ হল। তাই বলে কি অবকাশ যাপনের সুযোগ রয়েছে? না। কেননা আমাদের দেশের প্রেক্ষাপটে ক্যারিয়ারের স্বপ্ন পুরনের যাত্রা শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পরই। আর মাত্র কয়েক মাস পরই শুরু হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ। মেধাবীদের লক্ষ থাকে দেশে সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার এ নিয়েই আজকের আলোচনা।
বাকী অংশ পড়ুন »
বাংলাদেশসহ সারা বিশ্বে প্রতিমুহূর্তে ঘটছে হাজারো ঘটনা কিংবা দুর্ঘটনা। এসব ঘটনার বিবরণ জানতে চোখ রাখুন এখানে।
সমসাময়িক ঘটনা প্রবাহের উপর সর্বশেষ তথ্যসম্বলিত চমৎকার ও তরতাজা বিশ্লেষণ। এছাড়াও থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যসমৃদ্ধ ফিচার।
শিক্ষা ও ক্যারিয়ার সম্পর্কিত তথ্য, পরামর্শ, খবরা-খবর, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি, ইংরেজি স্কুল, নোটিশ বোর্ডসহ বিভিন্ন বিষয় জানুন এ বিভাগে।
মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে ৮ এপ্রিল অভ্যুত্থানের মাধ্যমে সরকারবিরোধীরা সে দেশের প্রেসিডেন্ট কুরমানবেগ বাকিয়েভকে ক্ষমতাচ্যুত করে দেশটির শাসনভার গ্রহণ করে। তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়ে বিরোধী দলের নেতা রোজা ওতুনবায়ভাকে ওই সরকারের প্রধান করেছে। ধারণা করা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাকিয়েভ দেশ ছেড়ে প্রতিবেশী দেশ কাজাখস্তানে আশ্রয় নিয়েছেন ।
৬ এপ্রিল থেকে দেশটিতে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। প্রেসিডেন্ট বাকিয়েভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, স্বেচ্ছাচারিতা, দুর্নীতিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে বিরোধীদের পরিচালিত এ আন্দোলন একপর্যায়ে সহিংস রূপ নেয়। বাকিয়েভের সেনাদের গুলিতে ৭৮ জন নিহত ও প্রায় এক হাজার মানুষ আহত হয়।
এই অভ্যুত্থানের পর রাশিয়াই …
পাঠক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে, ২৯তম বিসিএস পরীক্ষায় অনেক প্রশ্ন এসেছে বিজ্ঞান থেকে। শুধু বিসিএস পরীক্ষা নয়, সরকারি-বেসরকারিসহ সকল ধরনের নিয়োগ পরীক্ষায় বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন আসে। তাই কারেন্ট ইস্যু’র পাঠকদের চাহিদার আলোকে ধারাবাহিক ‘বিজ্ঞান জগৎ’র এ সংখ্যায় থাকছে পদার্থ বিজ্ঞান বিষয়ক টুকিটাকি।
* আলো কী? সূর্য হতে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
আলো এক প্রকার শক্তি যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। আলোর সাহায্যে আমরা বিভিন্ন বস্তুকে দেখতে পেলেও আলো নিজেও অদৃশ্য। সাধারণভাবে আলো বিভিন্ন বস্তকে দৃশ্যমান করে, কিন্তু নিজে অদৃশ্য থাকে।
আমরা জানি, আলোর বেগ প্রতি সেকেন্ডে ৩ত্র১০৮ মিটার এবং সূর্য হতে পৃথিবীর দূরত্ব ১৫ কোটি কিলোমিটার (প্রায়)। সুতরাং, সূর্য হতে পৃথিবীতে আলো আসতে সময় লাগবে ৫০০ সেকেন্ড বা ৮ মিনিট ২০ সেকেন্ড (প্রায়)।
* স্বপ্রভ ও নিষ্প্রভ বস্তু কী?
স্বপ্রভ বস্তু : যে বস্তু নিজেই আলোক বিকিরণ করে তাকে স্বপ্রভ বস্তু বলে। …
চাঁদের উত্তর মেরু অঞ্চলে বরফের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ভারতীয় নভোযান চন্দ্রযান-১-এর সঙ্গে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্থাপন করা মিনি-সার নামের রাডারে ওই বরফের অস্তিত্ব ধরা পড়েছে। গত ১মার্চ যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সম্মেলনে এ কথা জানান নাসার বিজ্ঞানীরা। নাসার মিনিসার নামের ওই অনুসন্ধানে ৪০টির বেশি বরফখণ্ড শনাক্ত করা হয়েছে। বিজ্ঞানীরা এই বরফখণ্ড গুলোয় হাইড্রোকার্বনসহ বিভিন্ন যৌগের সন্ধান পেয়েছেন।
মাহাথির মোহাম্মদের মালয়েশিয়া। পেট্রোনাস টুইন টাওয়ারের মালয়েশিয়া। শুধু এশিয়ারই নয় বর্তমান বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশ। শিল্পোন্নত মালয়েশিয়া ইলেকট্রনিক্স পণ্য, গাড়ি ও অন্যান্য শিল্পে বিশ্ববাজারে স্থান নিয়েছে। দেশের উন্নতির সাথে সাথে মালয়েশিয়ায় উন্নতি এসেছে শিক্ষা ব্যবস্থায়ও। ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা মালয়েশিয়াতে পড়তে আসছে। মালয়েশিয়ার ডিগ্রি আন্তর্জাতিক স্বীকৃত। বাংলাদেশের অনেক শিক্ষার্থীই এখন উচ্চ শিক্ষার ক্ষেত্র হিসেবে মালয়েশিয়াকে বেছে নিচ্ছে। কারণ এখানে পড়শোনা করে সহজেই যে কোন দেশে ক্রেডিট ট্রান্সফার করা যায়।